Thursday, February 26, 2026

‘যুদ্ধবিরতি’ নিয়ে হামাসের দাবির মাঝেই গাজার শরণার্থী শিবিরে হামলা ইজরায়েলের

Date:

Share post:

কাতারের মধ্যস্ততায় আমরা ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তির খুব কাছাকাছি। শীর্ষ হামাস নেতা ইসমাইল হানিয়ার এহেন মন্তব্যের মাঝেই জানা গেল গাজার জাবালিয়া শরণার্থী শিবির ঘিরে ফেলেছে ইজরায়েলের সেনাবাহিনী। শুধু তাই নয়, গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত শরণার্থী শিবিরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েল সেনা। এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৭০ জনের।

আন্তর্জাতিক সংবাদমধ্যম সূত্রে জানা যাচ্ছে, ইজরায়েলের সঙ্গে হামাসের চুক্তি ক্রমশ এগোচ্ছে, হামাসের তরফে এই দাবি করার পর তড়িঘড়ি জাবালিয়া শরণার্থী শিবির ঘিরে ফেলা হয় ইজরায়েলের তরফে। সেনার তরফে জানানো হয়েছে, জাবালিয়া শরণার্থী শিবিরের দিক থেকে কোনও হামলা এলে, তা প্রতিরোধ করতে ইজরায়েল প্রস্তুত। এরইমাঝে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তরফে খবর এলো গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও নুসেইরাত শরণার্থী শিবিরে এয়ার স্ট্রাইক চালায় ইজরায়েল সেনা। প্যালেস্টাইন এজেন্সির রিপোর্ট অনুযায়ী নুসেইরাত শরণার্থী শিবিরের দুটি বাড়িতে বোমা হামলা চালানো হয়। এই হামলায় ২০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজা প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমের আরও দাবি, জাবালিয়া শরণার্থী শিবিরের এক স্কুলেও হামলা চালিয়েছে ইজরায়েল সেনা। সেখানেও অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজা প্রশাসন।

এদিকে, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এখন ইজরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি চুক্তি চাইছে হামাস। সম্প্রতি কাতারে এই চুক্তি নিয়ে আলোচনা হয়। কাতারের বৈঠকের পর হামাস প্রধানের তরফে দাবি করা হয়, ইজরায়েলের সঙ্গে ক্রমাগত তারা চুক্তির পথে এগোতে শুরু করেছে। তবে সম্ভাব্য এই চুক্তির শর্ত সম্পর্কে আর কোনো তথ্য দেননি তিনি। এদিকে হামাস কর্মকর্তা ইসাত এল রেশিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভিকে বলেন, ‘কত দিন ধরে যুদ্ধ বিরতি চালু থাকবে, তা নিয়ে এখন দর-কষাকষি চলছে। এ ছাড়া, গাজায় ত্রাণ পৌঁছানো এবং হামাসের হাতে বন্দী ইজরায়েলি পণবন্দিদের মুক্তির বিনিময়ে ইজরায়েলে আটক প্যালেস্টানি বন্দিদের মুক্তির বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।’ এহেন পরিস্থিতির মাঝেও গাজায় লাগাতার হামলা জারি রেখেছে ইজরায়েলের সেনাবাহিনী।

spot_img

Related articles

দেড় বছর পর চালু আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবা

ইউনূস বিদায় নিতেই সম্পর্ক ঠিক হতে শুরু করেছে ভারত-বাংলাদেশের (Ind- Bangladesh news)। দীর্ঘ ১৮ মাস পর আগরতলা-ঢাকা-কলকাতা বাস...

আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক, নির্বাচন সংক্রান্ত আলোচনার সম্ভাবনা

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক (cabinet meeting)। বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক...

বাংলা ছবির আকাল, বন্ধ হল বিনোদিনী থিয়েটার-প্রিয়া সিনেমা হল!

বাংলা ছবিকে প্রাইম টাইম শো দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল, কিন্তু বাংলা ছবিই যখন নেই তখন সিনেমা হল...

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...