Saturday, April 4, 2026

বাংলার ব.ঞ্চনা নিয়ে BGBS-এর মঞ্চেও স.রব মমতা

Date:

Share post:

বাংলার বিরুদ্ধে কেন্দ্রে বঞ্চনা নিয়ে তীব্র আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না থেকে শুরু করে বিভিন্ন সমাবেশ- ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বাদ গেল না বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চেও (BGBS)। মঙ্গলবার, নিউটাউনের বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টারও বাদ গেল না। একশো দিনের কাজের টাকা না দেওয়া নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)।

এদিন, দেশের প্রথমসারির শিল্পপতি-সহ দেশ-বিদেশের প্রতিনিধিদের সামনে রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মমতা। সেখানেই তিনি বলেন, “আর্থিক প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজ্যের প্রভূত উন্নতি হয়েছে।” বাংলার আর্থিক প্রতিবন্ধকতা নিয়ে বলতে গিয়ে বঞ্চনার অভিযোগে সরব হন মমতা। দুঃখপ্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “জিএসটি নিলেও তার অংশ বাংলা পায় না। একশো দিনের প্রকল্পে কাজ করেছেন যাঁরা তাঁদেরও টাকা দেয়নি কেন্দ্র।”

একশো দিনের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিতে একুশে জুলাইয়ে মঞ্চে থেকেই দিল্লি অভিযানের কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বঞ্চিতদের নিয়ে দিল্লি গিয়ে বিশাল সমাবেশ করেন তিনি। রাজঘাটে করেন সত্যাগ্রহ। রাজভবনের সামনেও ধর্নায় বসেন অভিষেক। তাঁর দাবির কাছে নত হয়ে দেখা করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার কাছেই বাংলার দাবি আদায়ে সরব হওয়ার আবেদন জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন, BGBS-এর মঞ্চেও বঞ্চানার প্রতিবাদে সরব মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- জগদ্দলে শু.টআউট, গু.লিবিদ্ধ অর্জুন সিং ঘনিষ্ঠ তৃণমূল কর্মী

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...