Tuesday, April 7, 2026

বাণিজ্যে প্রস্তুত বাংলা, আসুন, বিনিয়োগ করুন: BGBS-এর মঞ্চ থেকে আহ্বান সঞ্জীব গোয়েঙ্কার

Date:

Share post:

বাণিজ্যে প্রস্তুত বাংলা, আসুন, বিনিয়োগ করুন- মঙ্গলবার BGBS-এ মঞ্চ থেকে এভাবেই সতীর্থ শিল্পপতিদের বাংলায় লগ্নি করায় আহ্বান করেন আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goyenka)। দীর্ঘদিন ধরে বাংলায় ব্যবসা করার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।


এদিন ভাষণে আরপি সঞ্জীব গোয়েঙ্কা (Sanjeev Goyenka) গ্রুপের কর্ণধার জানান, “বাংলা ব্যবসা ও বিনিয়োগ জন্য প্রস্তুত। আসুন বিনিয়োগ করুন। বিদ্যুৎ ও পরিকাঠামো ক্ষেত্রে আমরা কাজ করি। এখানে কোনও শ্রমিক ধর্মঘট হয় না। মুখ‍্যমন্ত্রী চান ব‍্যবসা। আমরাও তাই চাই। এখন একটা হাসপাতাল তৈরির প্রস্তুতি নিচ্ছি।“

সঞ্জীব গোয়েঙ্কা জানান, “রাজ্যের প্রতিনিধিত্ব করার এই মুহূর্তের জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি এই ভূমিতে জন্মেছি, এই ভূমিতে কাজ করছি আর এখানে মরতে চাই। গত কয়েক বছর ধরে এই রাজ্যের একটা আমূল পরিবর্তন হয়েছে।“ এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বতে কুর্নিশ জানিয়ে শিল্পপতি সঞ্জীব বলেন, “মুখ্যমন্ত্রী নিজে ব্যবসা চান। আর তার জন্য তাঁর সরকার সবরকম সহযোগিতা করছে। আমরা এই রাজ্যে বিনিয়োগ করে খুশি। বাংলা বিনিয়োগের জন্য প্রস্তুত। প্লিজ এখানে আসুন, বিনিয়োগ করুন।“

সঞ্জীব গোয়েঙ্কার কথায়, “বাংলার প্রতিনিধিত্ব করে আমি গর্ব অনুভব করছি। বাংলা আমার জন্ম কর্ম মৃত্যুভূমি। মমতার প্রশংসা। বাংলায় বনধ বন্ধ হয়ে গিয়েছে। মন্ত্রিসভা স্বচ্ছ। বিশ্বমানের হাসপাতাল তৈরি। বেঙ্গল রেডি ফর বিজনেস, প্লিস কাম অ্যান্ড ইনভেস্ট।“

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...