Wednesday, June 24, 2026

BGBS-এ বিরাট চমক: বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলেনের (BGBS) মঞ্চে থেকে বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। মঙ্গলবার, BGBS-এর প্রথমদিন বলতে উঠে একেবারে শেষপাতে মিষ্টিমুখের মতোই মমতা ঘোষণা করেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguli)। বাংলার দিদির ঘোষণায় মঞ্চে বসে তখন সলাজ হাসি বাংলার দাদার (Sourav Ganguli)।

বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে বারাবরই সুসম্পর্ক প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের। সৌরভের অসুস্থতার খবর পেয়ে দেখতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে মহারাজের রাজনৈতিক অবস্থান নিয়ে অনেক চর্চা হয়। তবে, শেষ পর্যন্ত প্রত্যক্ষ রাজনীতির থেকে নিজের দূরত্ব বজায় রাখেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট। তবে, গত সেপ্টেম্বরে মুখ্যমন্ত্রীর স্পেন সফরের সময়ে স্ত্রী-কন্যা-সহ মাদ্রিদ গিয়েছিলেন সৌরভ। সেখানে শিল্পপতিদের সামনে বাংলায় শিল্পবান্ধব পরিবেশের উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান বাংলার মহারাজ। বিদেশের মাটিতে দাঁড়িয়েই ঘোষণা করেছিলেন, মেদিনীপুরে ইস্পাত কারখানা গড়ে তুলতে বিনিয়োগ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন সৌরভ।

এদিন বাংলার শিল্প সম্ভাবনা ও পরিস্থিতির কথা জানানোর পরে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি এখন একটা ঘোষণা করতে চাই।’’ সবাই অতি আগ্রহে তাকান। এরপরেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মহারাজকে ডেকে নেন মমতা। বলেন, ‘‘আমি না শুনতে চাই না। সব কিছুকে পজিটিভ দৃষ্টিভঙ্গী থেকে দেখতে হবে।’’ মঞ্চেই সৌরভের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। হাততালিতে ফেটে পড়ে বিশ্ব বঙ্গ কনভেনশন সেন্টার।


Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...