Saturday, February 28, 2026

বঙ্গে পাকাপাকি শীতের পূর্বাভাস! কত ডিগ্রি নামবে পারদ?

Date:

Share post:

আজ জগদ্ধাত্রী পুজোর নবমী। বাংলার বিভিন্ন প্রান্তে উৎসবের আমেজ বহাল রয়েছে। বৃষ্টি বিহীন পুজোর আনন্দে মাতোয়ারা কৃষ্ণনগর থেকে চন্দননগর। হাওয়া অফিস (Weather Department) বলছে এই পরিস্থিতি এখন পাকাপাকিভাবে আগামী কয়েক সপ্তাহের জন্য থাকতে চলেছে। অর্থাৎ যত সময় এগোচ্ছে ততই শীতের স্থায়ী উপস্থিতি টের পাচ্ছে বঙ্গবাসী। এই সপ্তাহে পারদ পতন ১৫ ডিগ্রিতে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। উইকেন্ডে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ফের ২০ ডিগ্রির নীচে নেমে যাবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে রয়েছে।

আগামী চার পাঁচ দিনে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সপ্তাহের শেষ দিকে, বিশেষত শুক্রবারের পরে পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের।আপাতত পরিষ্কার আকাশে সকাল সন্ধ্যা শীতের মরসুম উপভোগ করতে তৈরি বঙ্গবাসী। তবে মেঘ কেটে যাওয়ায় দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় কলকাতা-সহ সংলগ্ন এলাকায় বেলা বাড়তে খানিকটা অস্বস্তি বোধ হচ্ছে।উত্তরবঙ্গে তাপমাত্রায় সেরকম কোনও পরিবর্তন নেই।


spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...