Friday, April 3, 2026

বায়োমেট্রিক নিয়ে আর সমস্যা নয়! টেটে বিশেষ ব্যবস্থার ঘোষণা পর্ষদ সভাপতির

Date:

Share post:

গত বছরই বায়োমেট্রিক (Biometric) নিয়ে অভিযোগ উঠেছিল। এবার সেই সমস্ত সমস্যা যাতে না হয় সেদিকে কড়া নজর প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education)। এবার পরীক্ষা কেন্দ্রের ভিতরে আর লাইন দিয়ে বায়োমেট্রিক ছাপ দিতে হবে না পরীক্ষার্থীদের। তারা যেখানে বসে থাকবেন সেখানেই বায়োমেট্রিক নেওয়া হবে। পাশাপাশি থাকছে আরও একাধিক ব্যবস্থা। এমনটাই জানিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল (Goutam Paul)। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ সালের প্রাথমিকের টেট।

উল্লেখ্য, ২০২২ সালের ১১ ডিসেম্বর প্রাথমিকের যে টেট হয়েছিল সেই পরীক্ষায় বেশ কয়েকটি কেন্দ্রে বায়োমেট্রিক নিয়ে অভিযোগ উঠেছিল। সে ক্ষেত্রে বায়োমেট্রিকের জন্য পরীক্ষার আগে লম্বা লাইন পড়ায় ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা। তাছাড়া পরীক্ষা শেষে বায়োমেট্রিক হয়নি বলেও অভিযোগ উঠেছিল। বিশেষ করে দক্ষিণ কলকাতার একটি স্কুলে পরীক্ষার আগে বায়োমেট্রিক করানো হয়নি বলে অভিযোগ উঠেছিল। শেষে পরীক্ষার পর প্রার্থীদের বায়োমেট্রিক করানো হয়। পাশাপাশি জেলার কয়েকটি কেন্দ্রেও এই ধরনের অভিযোগ উঠেছিল। মূলত এই সমস্ত কারণেই এবার বায়োমেট্রিক নিয়ে অন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে এখানেই শেষ নয়। পরীক্ষা কেন্দ্রে আরও একাধিক ব্যবস্থা থাকছে। সেক্ষেত্রে জলের বোতল নিয়ে যেতে পারবেন না পরীক্ষার্থীরা। তার বদলে জলের পাউচ দেওয়া হবে প্রার্থীদের। এছাড়া গতবার যে সমস্ত বিধিনিষেধ ছিল এবারও সেগুলিই থাকছে। সেগুলি হল ফেসিয়াল রেকগনিশন, মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা, অলঙ্কার পরে না আসা প্রভৃতি। একই সঙ্গে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও সাফ জানিয়েছেন পর্ষদ সভাপতি।

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...