Wednesday, March 11, 2026

বো.মাকে বল ভেবে খেলতে গিয়ে দু.র্ঘটনা! বি.স্ফোরণে গু.রুতর জ.খম ৩ শিশু

Date:

Share post:

বোমাকে (Bomb) বল ভেবে খেলতে গিয়ে বিপত্তি। বিস্ফোরণে আহত তিন শিশু। মুর্শিদাবাদের (Murshidabad) ফারাক্কা থানার অন্তর্গত ইমামনগর গ্রাম পঞ্চায়েতের হাউসনগর গ্রামের দুর্ঘটনা। সূত্রের খবর, বিস্ফোরণের (Blast) ঘটনায় হাতে এবং পায়ে গুরুতর আঘাত নিয়ে ওই তিন শিশু বর্তমানে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর আহত তিন শিশুর নাম অসীম শেখ (৬),মাহমুদা খাতুন (৯) দুজনেই হাউসনগরের বাসিন্দা। অন্যদিকে, এহিদিনা পারভীন (৭) শিবনগরের বাসিন্দা বলে খবর। গুরুতর আহত তিন শিশুই শঙ্করপুর শিশু শিক্ষা কেন্দ্রের প্রাথমিক শ্রেণির ছাত্র ছাত্রী বলে স্থানীয় সূত্রে খবর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ফারাক্কা থানার পুলিশ।

বুধবার সকালে শঙ্করপুরের আইসিডিএস কেন্দ্রের বাইরেই খেলছিল শিশুদের একটি দল। তখনও শিক্ষক শিক্ষিকা স্কুলে এসে পৌঁছননি। এর মাঝে আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। স্থানীয় বাসিন্দারা আর মিড ডে মিলের রান্না যাঁরা করেন, তাঁরা ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে তিনটে শিশু। স্থানীয় সূত্রে খবর, এদিন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে খেলার সময়ে বল ভেবে বোমা হাতে তুলে নিয়েছিল এক খুদে পড়ুয়া। আর তাতেই ঘটে যায় দুর্ঘটনা। বিস্ফোরণে কিছুটা দূরে ছিটকে পড়ে সে। পাশেই ছিল আরও দু’জন। তারাও মারাত্মকভাবে জখম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এক শিশুর আঘাত গুরুতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে নির্দিষ্ট সময়ের একটু আগেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে পৌঁছে গিয়েছিল বেশ কয়েকটি শিশু। সাধারণত তেমনটাই করে তারা। পড়াশোনার আগে কেন্দ্রের বাইরে সামনের উঠোনে একটু খেলে নেয়। এদিন তাদেরই তিন জন একটি সুতোলির গোলা পড়ে থাকতে দেখেছিল। আপাত নিরীহ মন তাকে বল ভেবে নেয়। বল ভেবে হাতে তুলতেই বিকট শব্দে ফেটে বোমাটি। কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়ে তিন শিশু।

ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের চিকিৎসার যাবতীয় দায়িত্ব আমরা নিচ্ছি। পুলিশ প্রশাসনকে বলব যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে দ্রুত গ্রেফতার করতে।

 

 

 

 

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...