Wednesday, April 8, 2026

সিবিআই তদন্তের দাবিতে অনড়! ফের হাই কোর্টের দ্বারস্থ ছাত্রনেতা আনিস খানের পরিবার

Date:

Share post:

ফের সিবিআই (CBI) তদন্তের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হাওড়ার (Howrah) নিহত ছাত্রনেতা আনিস খানের (Anis Khan) পরিবার। প্রথম থেকেই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেও কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা সেই আবেদন খারিজ করে দিয়েছিলেন। আদালত সাফ জানিয়ে দেয়, এখনই এই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের কোনও প্রয়োজন নেই। এরপরই তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির (CID) হাতে।

সম্প্রতি এই মামলায় চার্জশিট ফাইল করেছে সিআইডি। কিন্তু তাতে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ আনিসের পরিবারের। আর সেকারণেই মৃত ছাত্র নেতার পরিবার চায়, তাঁদের দায়ের করা মামলাটির পুনরায় শুনানি হোক। হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানালে তিনি জানান, আগামী ১ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ছাত্র নেতা আনিসের। আনিসের মৃত্যু স্বাভাবিক না কি খুন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর রাজ্য সরকারের তরফে সিট গঠন করে তদন্ত শুরু করা হলেও সিবিআই তদন্তের দাবি জানায় পরিবার। আদালতে তা নিয়ে মামলা হলেও আনিসের পরিবারের সিবিআই তদন্তের দাবি ধোপে টেকেনি।

 

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...