Monday, June 8, 2026

ক্রিকেটে দু.র্নীতি, ছ’বছরের জন‍্য নি.র্বাসিত বিশ্বকাপজয়ী এই প্রাক্তন ক্রিকেটার

Date:

Share post:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপ। আর সেই রেশ কাটতে না কাটতেই ক্রিকেটে দুর্নীতির কালো ছায়া। যেই অভিযোগে অভিযুক্ত হয়ে ৬’বছরের জন‍্য নির্বাসিত হলেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মার্লন স্যামুয়েলস। এদিন এমনটাই জানান হয় আইসিসির তরফ থেকে।

এদিন আইসিসির তরফ থেকে জানান হয়েছে ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দুর্নীতির অপরাধ করেছিলেন স‍্যামুয়েলস। এবছরের আগস্ট মাসে সেই দুর্নীতির সঙ্গে তাঁর যুক্ত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি দমন আইনে অভিযুক্ত হয়েছেন স্যামুয়েলস। চারটি ধারা ভাঙার কারণে নির্বাসিত হয়েছেন স্যামুয়েলস। মোট ছয় বছরের জন্য নির্বাসিত হবেন স্যামুয়েলস, যা শুরু হয়েছে গত ১১ নভেম্বর থেকে। যেই চারটি ধারা ভাঙা কারণে নির্বাসিত হয়েছেন স‍্যামুয়েলস, সেগুলো হলো, *) জুয়াড়িদের থেকে উপহার, অর্থ বা অন্যান্য সুবিধা নেওয়া এবং সেটি দুর্নীতিদমন শাখার আধিকারিকদের থেকে লুকিয়েছেন। *) ৭৫০ মার্কিন ডলারের বেশি আর্থিক সুবিধা পাওয়া সত্ত্বেও সেটি না জানানো। *) দুর্নীতিদমন শাখার আধিকারিকদের তদন্তে সহযোগিতা না করা। *) দুর্নীতিদমন শাখার তদন্তে প্রয়োজনীয় তথ্য না দেখিয়ে তদন্তে বাধা দেওয়ার চেষ্টা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার ২০১২ ও ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছেন মার্লন স্যামুয়েলস। ২০১৬ সালে ইডেন গার্ডেন্সে টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ে বড় ভূমিকা রেখেছিলেন স্যামুয়েলস। ১৮ বছর দেশের হয়ে খেলার পর গত ২০২০ সালের ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন স্যামুয়েলস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বিভিন্ন ফর্ম‍্যাটে ৩০০-র বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন:বিরাট-রোহিতদের সঙ্গে ইরফানের ছেলে-ভাগ্নেরা, গর্বিত ভারতের প্রাক্তন ক্রিকেটার

 

Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...