Saturday, April 4, 2026

মণিপুরে ওটা UFO নাকি চিনা গুপ্তচর বেলুন! ভিডিও ঘিরে জল্পনা

Date:

Share post:

কিছুদিন আগে মণিপুরের(Manipur) আকাশে দেখা গিয়েছিল এক অজ্ঞাতপরিচয় উড়ন্ত যান(UFO)। সেই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর রীতিমতো জল্পনা শুরু হয় এলাকায়। ওই অজ্ঞাত পরিচয় উড়ন্ত যান নিয়ে শোরগোল শুরু হতেই ২টি রাফায়েল বিমানকে পাঠানো হয় ওই উড়ন্ত যান সম্পর্কে বিশদে খোঁজ নিতে। যদিও গোটা এলাকায় তল্লাশি চালিয়েও কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপরই প্রকাশ্যে আসছে এক নয়া তথ্য। প্রশ্ন উঠছে আদৌ ওটা UFO? নাকি চিনের(China) গুপ্তচর বেলুন? তবে কি আমেরিকার মতো এবার ভারতের মাটিতেও নজরদারি চালাচ্ছে জিনপিং সরকার।

জানা গিয়েছে, গত রবিবার দুপুরে ইম্ফল (Imphal) বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনক উড়ন্ত যানটি নজরে আসে অনেকেরই। সঙ্গে সঙ্গে সতর্কতা অবলম্বন করা হয়। নাশকতার আশঙ্কায় বিমানবন্দরে পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। অজ্ঞাত উড়ন্ত যানটিকে ক্যামেরাবন্দি করেন অনেকেই। ভিডিওয় উড়ন্ত ওই বস্তুটিকে সাদা বেলুনের মতো মনে হয়েছিল। যার সঙ্গে মিল রয়েছে আমেরিকার আকাশে দেখা পাওয়া চিনা বেলুনের। এখানেই দানা বাঁধছে বিতর্ক। যদিও বায়ুসেনার তরফে জানানো হয়েছে, ওই অঞ্চল থেকে কিছুই খুঁজে পাওয়া যায়নি কিন্তু অনেকেই সন্দেহ করছেন এই ঘটনায় হাত রয়েছে চিনের।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল একইরকম চিনা বেলুন। সমুদ্রের ধারে সেটি নজরে আসার পর বেলুনটি গুলি করে নামায় মার্কিন সেনা। চিনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। এরপর আমেরিকা সরকারের তরফে এক রিপোর্ট পেশ করা হয় যেখানে বলা হয় চিনের নিশানায় রয়েছে ৪০ টি দেশ, তার মধ্যে অন্যতম ভারত। যার জেরেই কি ভারতে বেলুন পাঠিয়ে তথ্য চুরির পরিকল্পনা বেজিংয়ের। মণিপুরের ওই উড়ন্ত যান ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে।

Related articles

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...