Tuesday, March 31, 2026

“আমার বাড়িও ভে.ঙে দেওয়া হোক”: বে.আইনি নির্মাণ মামলায় চ.রম ক্ষু.ব্ধ বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

Share post:

রাজ্যে বেআইনি নির্মাণ (Illegal construction) একেবারেই বরদাস্ত নয়। বৃহস্পতিবার নির্মাণ সংক্রান্ত একটি মামলায় এমনই মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এদিন মামলার শুনানি চলাকালীন তিনি সাফ জানান, তাঁর নিজের বাড়িও যদি বেআইনি ভাবে তৈরি করা হয়, তাহলে সেটিও ভেঙে ফেলা হোক। হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার প্রসঙ্গে এমনই মত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের।

দিনকয়েক আগেই হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার আবেদন জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়েছিল। আগেই ওই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চ। এরপরই মামলাকারীরা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে গেলেও ওই রায় বহাল থাকে। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সেই মামলার শুনানি চলাকালীন ডিভিশন বেঞ্চ সেই নির্মাণ অবিলম্বে ভেঙে ফেলার নির্দেশ দেন। শুধু তাই নয়, নির্মাণকারী পার্থ ঘোষকে দুপুর সাড়ে তিনটের মধ্যে এজলাসে হাজির করানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, হাওড়ার লিলুয়ায় এক প্রোমোটারের বিরুদ্ধে বেআইনি নির্মাণ তৈরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। আদালত আগেই সেই নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মামলাকারী সন্ধ্যা ঘোষের অভিযোগ, আদালতের নির্দেশের পরেও সেই নির্মাণ ভাঙা হয়নি।

 

 

 

 

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...