Monday, June 8, 2026

আদিবাসী ভাইবোনদের একজোট হওয়ার ডাক মন্ত্রী বীরবাহার

Date:

Share post:

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। নেতাজি ইন্ডোরের সভায় আগামী লোকসভা ভোটকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। স্টেডিয়ামে তিল ধারনের জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে তৃণমূলের ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এদিনের সভায় মন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, আমার বাবার সঙ্গেও অত্যাচার হয়েছে। আমরা সিপিএমের অত্যাচার দেখেছি। বিজেপি তাদের থেকেও ভয়ঙ্কর।মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে সমস্ত আদিবাসী ভাইবোনেরা গর্জে উঠুন।আদিবাসী মানুষের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, তা এর আগে কোনওদিন কেউ করেনি।

আদিবাসীদের উন্নয়নে রাজ্যের তৃণমূল সরকার সদা সচেষ্ট। মুখ্যমন্ত্রীর সদর্থক মনোভাব আদিবাসীদের নতুন করে বেঁচে থাকার পথ দেখিয়েছে।

 

 

 

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...