Monday, June 8, 2026

ভার্চুয়াল মাধ্যমে মেগা বৈঠকে অভিষেক, চো.খে র.ক্তক্ষরণ! জানালেন মমতা

Date:

Share post:

চোখে তীব্র সমস্যা। চোখ থেকে রক্ত বেরিয়েছে। সেই কারণেই সশরীরে বৃহস্পতিবার তৃণমূলের মেগা বৈঠকে উপস্থিত থাকতে পারলেন না তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisekh Banerjee)। ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন তিনি। বক্তব্যের শেষে তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, “অভিষেকের চোখ থেকে রক্ত বেরিয়েছে। অসুস্থ।“

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে হয় তৃণমূলের মেগা বৈঠক। লোকসভা ভোটের আগে দলে রণকৌশল স্থির করে দিলেন তৃণমূল সভানেত্রী। লড়াইয়ের রূপরেখারও বেঁধে দেন তিনি। সেখানেই জানান, চোখের সমস্যা, তাই সভায় আসতে পারেননি অভিষেক। মমতা বলেন, “অভিষেক আপনাদের নমস্কার জানিয়ে চোখ দেখাতে হাসপাতালে গিয়েছে”। বুধবার, BGBS শেষ হওয়ার পরেই তাঁকে দেখতে তাঁর বাড়িতে যান মমতা। অতিরিক্ত সময় কনট্যাক্ট লেন্স পরে থাকার কারণেই অভিষেকের চোখে রক্ত জমাট বেঁধে গিয়েছে বলে তৃণমূল (TMC) সূত্রে খবর। আপাতত চোখের বিশ্রাম প্রয়োজন।

একইসঙ্গে তৃণমূল সুপ্রিমো জানালেন, অন্য রাজনৈতিক দলের স্বচ্ছ ভাবমূর্তির কর্মীরা যদি তৃণমূলে আসতে চান, তাহলে দলে নেওয়া হতে পারে। তবে, সেক্ষেত্রে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির অনুমতি নিতে হবে বলে জানান মমতা। এরপরই আপাতত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিশ্রামে থাকবেন বলে ইঙ্গিত দেন দলনেত্রী।


Related articles

দেশের আকাশেও এবার মেরুজ্যোতি, সৌরঝড়ের প্রভাব ভারতেও

ভারতের আকাশেও এবার মেরুজ্যোতি দেখার অপেক্ষা! সূর্যের বুকে তীব্র বিস্ফোরণ ঘটার এবার আঁচ পৃথিবীর বুকেও লাগার সম্ভাবনা। মাত্র...

বিধানসভার পরে লোকসভাতেও ভাঙন! কাকলিকে মুখ্য সচেতক করে স্পিকারকে চিঠি ‘তৃণমূল ব্লক’-এর

রাজ্য বিধানসভার পরে লোকসভা। ভাঙন ধরল তৃণমূলে (TMC)। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...