Friday, April 3, 2026

সেজে উঠেছে নেতাজি ইন্ডোর, লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সভানেত্রীর বার্তার অপেক্ষায় দল

Date:

Share post:

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সব সাংসদ, বিধায়ক, সর্বস্তরের রাজ্য শীর্ষ নেতৃত্ব, শাখা সংগঠনের শীর্ষ নেতা-নেত্রী, মুখপাত্রদের নিয়ে মেগা বৈঠক করবেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। উপস্থিত থাকার কথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Bandyopadhyay)।

বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে গত বেশ কয়েক মাস ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে প্রবল আন্দোলন চালিয়ে যাচ্ছে তৃণমূল। বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের দামামা বেজে যাবে। এই পরিস্থিতিতে মোদি সরকারের বিরোধিতায় আরও বেশি মাত্রায় জনমত সংগঠিত করতে ময়দানে নেমে পড়েছে তৃণমূল। BGBS শেষ হওয়ার পরদিনই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা বৈঠক। দলনেত্রী কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মীরা।

রাজ্য জুড়ে আন্দোলনের পাশাপাশি ফের দিল্লিতে যাওয়ার ডাক দিতে পারেন নেত্রী। সেখানে নিজের উপস্থিত থাকার কথা ঘোষণা করতে পারেন মমতা। কারণ আগেরবার পায়ের চোটের কারণে তিনি যেতে পারেননি। পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে সরব হতে পারেন তৃণমূল সুপ্রিমো। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনেও এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...