Tuesday, June 23, 2026

আগামিকাল আইএসএল-এ চেন্নাইয়ানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, তিন পয়েন্ট লক্ষ‍্য লাল-হলুদের

Date:

Share post:

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। আইএসএলে হারের হ্যাটট্রিক করে শনিবার চেন্নাইয়ান এফসি ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রাতের দলকে আবার খেলতে হবে চেন্নাইয়ের মাঠে। ফলে চাপ রয়েছে গোটা দলের উপর। টানা চার হার আটকানোর লড়াই লাল-হলুদের। পারবে কি তারা? তার উপর চোট-আঘাত সমস্যায় জেরবার দল। স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা চোট সারিয়ে পুরো ফিট নন। হালকা চোট রয়েছে দলের আরও কয়েকজন ফুটবলারের। তবে কোচ কার্লোস কুয়াদ্রাত মনে করছেন, চোট আঘাত খেলার অঙ্গ। অজুহাতের জায়গা নেই।

তিন সপ্তাহের ফিফা উইন্ডোর সময়টা দলের প্রস্তুতির কাজে লাগিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। এই নিয়ে কুয়াদ্রাত বলেন, “জাতীয় দলের নাওরেম মহেশ, নন্দকুমাররা না থাকলেও বাকিদের নিয়ে আমরা প্রস্তুতি সেরেছি। দলের সবাই নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর চেষ্টা করেছে। আমাদের এখন মাঠে নিজেদের কাজটা করতে হবে। আমরা একটা বিশেষ মুহূর্তের খোঁজে রয়েছি। তাহলেই দলের ঘুরে দাঁড়ানোর কাজটা আরও সহজ হয়ে যাবে। চেন্নাইয়ান ভাল দল। ওরা শুরুর থেকে এখন অনেক ভাল খেলছে। আমাদের জিততেই হবে।”

গত কয়েকদিনের ইস্টবেঙ্গল অনুশীলনে দেখা গিয়েছে ফিনিশিংয়ের উপর জোর দিতে। বুধবারই জাতীয় দলের তিন ফুটবলার লালচুংনুঙ্গা, নাওরেম মহেশ সিং ও নন্দকুমার অনুশীলনে যোগ দিয়েছেন। অ্যাটাকিং থার্ডে গিয়ে গোলে শট নেওয়ার ক্ষেত্রে দেরি করে ফেলছেন ফুটবলাররা। তাই প্রতিদিনের অনুশীলনে গোলে শট মেরে ফিনিশিং নিখুঁত করার মহড়াও সেরেছেন ক্লেটন সিলভা, ভিপি সুহেররা। বোরহা খেলতে না পারলে হিজাজি মাহেরকে খেলানোর ভাবনাও রয়েছে কুয়াদ্রাতের।”

আরও পড়ুন:বিশ্বকাপ ট্রফির উপর পা মার্শের, কড়া নিন্দা শামির

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...