Saturday, April 4, 2026

দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত রিঙ্কু, ম‍্যাচ শেষে বললেন, ‘নিজের উপর ভরসা ছিল’

Date:

Share post:

গতকাল প্রথম টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ২ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন ঈশান কিষাণ-সূর্যকুমার যাদব। অজিদের ২০৮ রানের টার্গেটে জয়ের রাস্তা নিয়ে যেতে সাহায্য করেন ঈশান-সূর্য। আর এই জয়ে ফিনিশিং টাচ দেন রিঙ্কু সিং। টি-২০ ক্রিকেটে যেন নতুন ফিনিশার হয়ে উঠেছেন তিনি। ১৪ বলে ২২ রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু। দলের হয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কী।

ম‍্যাচ শেষে রিঙ্কু বলেন,” যে পজিশনে নেমেছিলাম ওই পজিশনেই বরাবর খেলি। তাই চাপ নেওয়া অভ্যেস হয়ে গিয়েছে। গতবারের আইপিএলে আপনারা দেখেছেন ওই জায়গাতেই নেমেছি এবং ম্যাচটা শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছি। আমি সব সময় নিজের প্রতি বিশ্বাস রাখি। মনে করতে থাকি যে শেষ এক-দু’ওভারে কাজ হয়ে যাবে। একবারও মনে হয়নি ম্যাচ হাত থেকে বেরিয়ে গিয়েছে। নিজের উপরে ভরসা ছিল। এর আগে অনেকবার এই কাজ করেছি।”

শন অ্যাবোটের শেষ বলে রিঙ্কু ছয় মারলেও সেটি নো বল হয়। ফলে ওই ছয় রান রিঙ্কুর নামের পাশে যোগ হয়নি। এই নিয়ে প্রশ্ন করা হলে রিঙ্কুর বলেন, “কিছু না ভেবেই ছক্কা মেরেছিলাম। সঙ্গে সঙ্গেই ভেবেছিলাম ম্যাচ জিতে গিয়েছি। পরে দেখলাম ওটা নো বল হয়ে গিয়েছে। তাই রানটা পাইনি। তবে ম্যাচটা জিততে পেরেছি এটা ভেবেই ভাল লাগছে। আর কিছু চাই না।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে প্রথম ম‍্যাচে জয় পেয়ে কী বললেন সূর্য?

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...