Friday, April 3, 2026

ফের বা*ধা,সুড়ঙ্গ থেকে উ*দ্ধারে আরও কয়েক ঘণ্টার অপেক্ষা!

Date:

Share post:

১৩ দিন পেরিয়ে গেল, উত্তরকাশীর নির্মীয়মাণ অন্ধকার সুড়ঙ্গে (Under Construction Tunnel in Uttarkashi) এখনও আটকে ৪১ জন শ্রমিক। বৃহস্পতিবার সকালের মধ্যে সকলকে উদ্ধার করার কথা থাকলেও, শেষ অবধি তা হয়নি। এমনকি শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যা আপডেট তাতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে। কালঘাম ছুঁটছে উদ্ধারকারী দলের। ক্ষত ভাবে শ্রমিকদের উদ্ধার করা হবে এই আশায় বুক বেঁধেছে গোটা দেশ। কিন্তু ট্রায়াল সম্পন্ন হলেও শ্রমিকদের বের করে আনতে আবারও বাধা! খানিক দূরেই থমকাল খননযন্ত্র। প্রযুক্তিগত ত্রুটির কারণেই শেষ মুহূর্তে আটকে গেল কাজ। যে কাঠামোর উপর যন্ত্রটি রাখা হয়েছিল সেখানে সমস্যা দেখা গেছে বলে উদ্ধারকারী দলের (Rescue Team)তরফে জানানো হয়েছে।

বৃহস্পতিবার বাধার সম্মুখীন হয়েছিল উদ্ধারকারী দল। খননের জন্য আনা আমেরিকার যন্ত্রটির ব্লেড বিকল হয়ে গিয়েছিল। তা মেরামত করতে হয়। NDMA-এর লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হাসনাইন এদিন সকালেই বলেন, এটা চ্যালেঞ্জিং কাজ। আগামী দুঘন্টার মধ্যে উদ্ধার কাজ করা হবে বলে প্রচার করা উদ্ধার কর্মীদের উপর চাপ সৃষ্টি করছে। এটা ভুল।  এনএইচআইডিসিএলের এমডি মাহমুদ আহমেদ বলেন,’আমরা ২২ নভেম্বর ৪৫ মিটার পাইপ ঢুকিয়েছিলাম। এর পর একটি গার্ডার বাঁধা হয়ে দাঁড়ায়। সেজন্য খননযন্ত্রটি বন্ধ করতে হয়েছিল। আমরা বিশেষজ্ঞদের সাহায্যে গার্ডারটি কাটতে পেরেছি। কিন্তু যন্ত্র যেখানে রাখা হয়েছিল সেখানে সমস্যা তৈরি হয়েছে। গত ১২ নভেম্বর উত্তরকাশীর ব্রহ্মতাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা ও ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ধসে পড়ে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। বুধবার রাত থেকেই সুড়ঙ্গের বাইরে অপেক্ষা করছে ২০টি অ্যাম্বুল্যান্স । সাহায্য নেওয়া হচ্ছে মার্কিন সুড়ঙ্গ বিশেষজ্ঞ আর্নল্ড ডিক্সের। বৃহস্পতিবার সন্ধেয় উত্তরাখণ্ড সরকার জানিয়ে দেয়, এক্ষেত্রে কোনও তাড়াহুড়ো করা হবে না। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তবে আজ রাতের মধ্যে শ্রমিকদের নিরাপদে বের করে আনা যাবে কি না, তা নিয়েও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...