Monday, April 6, 2026

এবার একবালপুরে বেআইনি নির্মাণ ভে.ঙে ফেলার নির্দেশ বিচারপতি সিনহা

Date:

Share post:

লিলুয়ায় বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের পর এবার একবালপুর। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, লিলুয়ায় এক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার। শুক্রবার সেই একই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। জানিয়ে দিলেন, যত পুলিশ প্রয়োজন ব্যবহার করে নির্মাণ ভাঙতে হবে। কোনওরকম বাধা আদালত বরদাস্ত করবে না। বিচারপতি সিনহা নির্দেশ দিয়েছেন, বাড়িটি ভেঙে ফেলার জন্য যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে যেতে হবে বাড়িটি ভাঙতে। যাতে কোনও ভাবেই কাজে বাধা না পড়ে।

কলকাতা পুরসভা এলাকার যে বাড়িটি ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিংহ সেই বাড়িটি একবালপুর এলাকার ৭৭ নম্বর ওয়ার্ডে। নির্মাণটি বেআইনি বলে জানিয়ে বিচারপতি সিংহ নির্দেশ দেন, ‘‘১৮ ডিসেম্বরের মধ্যে ওই বেআইনি নির্মাণ ভাঙতে হবে। যত পুলিশ প্রয়োজন, তত পুলিশ নিয়ে নিয়ে যেতে হবে ওই নির্মাণ ভাঙতে। প্রয়োজনীয় বাহিনী দিতে হবে বন্দর এলাকার ডিসিকে।’’

এর আগেও পুজোর সময় বিধাননগর পুরসভার একটি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবারের নির্দেশটিও প্রথমে দিয়েছিলেন বিচারপতি সিনহাই। লিলুয়ার ওই নির্মাণ ভেঙে ফেলার মামলায় বিচারপতি সিনহার সিঙ্গল বেঞ্চের ওই নির্দেশ বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও। কিন্তু পরে গত ৪ সেপ্টেম্বর ওই নির্মাণ ভাঙতে গিয়ে বাধা পান বালি পুরসভার লোকজন। পুলিশের সাহায্য ছাড়া ওই নির্মাণ ভাঙা সম্ভব নয় জানিয়ে এর পর ফের মামলা হয় কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। তিনিও একই নির্দেশ বহাল রাখেন।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...