Friday, June 26, 2026

সঙ্গিনীর খোঁজে দু’হাজার কিলোমিটার পার, তবু নিরা*শ ‘বাঘমামা’

Date:

Share post:

পায়ে পায়ে দু’হাজার কিলোমিটার পথ পেরিয়ে রেকর্ড গড়ল বাঘ (Tiger)! মহারাষ্ট্রের বিদর্ভ (Vidarbha in Maharashtra)থেকে বাঘটি ৪ রাজ্য ঘুরে এসে পৌঁছেছে দক্ষিণ উড়িষ্যার পূর্বঘাট পর্বতমালায়। কিন্তু তবুও মনের মতো সঙ্গিনী মিলল না। তাড়োবা ব্যাঘ্রপ্রকল্পের ব্রহ্মপুরী জঙ্গলের (Brahmapuri forest of Taroba tiger project)ওই বাঘটি কয়েকদিন ধরেই নিখোঁজ ছিল। গলায় রেডিয়ো কলার পরানো ছিল না বলে বাঘটির অবস্থান চিহ্নিত করা যাচ্ছিল না। অবশেষে উড়িষ্যার মহেন্দ্রগিরি সংরক্ষিত বনাঞ্চলে সে ক্যামেরাবন্দি হয়েছে। মুখ-গায়ের কালো ডোরার ছোপ দেখে তাকে শনাক্তও করা গিয়েছে।

এর আগে ২০২৩ সালে মহারাষ্ট্রের বিদর্ভেরই টিপেশ্বর অভয়ারণ্য ছেড়ে প্রায় তিন হাজার কিলোমিটার হেঁটে রেকর্ড গড়ে ফেলেছিল একটি বাঘ। লক্ষ্য ছিল মনের মতো সঙ্গিনী খোঁজা। কিন্তু তা পাওয়া যায়নি। তবে সে তার মনের মতো সঙ্গিনী না খুঁজে পেয়ে আবার পুরনো এলাকাতেই ফিরে গিয়েছিল সে। এবার উড়িষ্যায় পৌঁছে যাওয়া তাড়োবার বাঘটি এ ক্ষেত্রে দ্বিতীয় দীর্ঘতম পথ অতিক্রম করে রেকর্ডগড়ল। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলছেন, বাঘটি মনের মতো সঙ্গিনীর খোঁজেই দীর্ঘপথ পাড়ি দিয়েছে। মহেন্দ্রগিরি এলাকায় মনের মতো সঙ্গিনী খুঁজে না পাওয়ায় বাঘটি ফের পরিযান শুরু করতে পারে বলেও মনে করা হচ্ছে।


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...