Saturday, June 27, 2026

মিড ডে মিলের সিবিআই ত.দন্তের দাবি নিয়ে বিজেপিকে তী.ব্র ক.টাক্ষ ব্রাত্য-কুণালের

Date:

Share post:

রাজ্যে মিড ডে মিল প্রকল্পের বেনিয়ম নিয়ে অনেক দিন ধরে অভিযোগ জানাচ্ছিল বিজেপি। বিরোধী দলনেতা শুক্রবার দাবি করেছেন,অভিযোগ খতিয়ে দেখার পর কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এ ব্যাপারে সিবিআই তদন্ত চেয়ে এজেন্সি কাছে চিঠি দিয়েছে। এরপরই ফের শুভেন্দুকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।শনিবার কুণাল বলেন, গদ্দার শুভেন্দুকে সবাই দেখেছে নারদার টাকা নিতে। সিবিআইয়ের এফআইআরে নাম আছে শুভেন্দুর। সে নাকি সিবিআই তদন্ত চাইছে!আগে শুভেন্দুকে গ্রেফতার করে জেরা করা হোক।

এরই পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার শনিবার দাবি করলেন, বাধ্য হয়েই শিক্ষা মন্ত্রককে পদক্ষেপ করতে হয়েছে। অন্য দিকে, শুক্রবার রাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সিবিআই তদন্তের সুপারিশ সংক্রান্ত মন্তব্যকে খোঁচা দিয়ে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। সুভাষ বলেন, ‘‘মিড ডে মিল নিয়ে পশ্চিমবঙ্গে প্রচুর অনিয়ম দেখা গিয়েছে। কেন্দ্রীয় সরকারের পরিদর্শক দল কয়েক বার এসেছে এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ধরা পড়েছে।’’ এর পরেই তাঁর ঘোষণা, ‘‘শিক্ষা মন্ত্রক বাধ্য হয়েছে এ বিষয়ে সিবিআই তদন্তের সুপারিশ করে চিঠি লিখতে।’’
মিড মিল প্রকল্পে অনিয়মের ব্যাপারে এ বছরের গোড়ায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি লিখেছিলেন বিরোধী দলনেতা। সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্র পর্যবেক্ষক টিম পাঠিয়েছিল। সেই টিমের সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধি দল জুড়ে যৌথ রিভিউ কমিটি তৈরি হয়।
শুভেন্দু দাবি করেছেন, ওই যৌথ রিভিউ কমিটির রিপোর্টের ভিত্তিতেই সিবিআই তদন্তের সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রক। ‘লজ্জাজনক’ শিরোনামে ব্রাত্য এক্স হ্যান্ডল পোস্টে অভিযোগ করেছেন, ‘‘আশা করি কেউ ভুলে যাবেন না অস্বাভাবিক দ্রুততায় যৌথ সমীক্ষক দলের রিপোর্ট পেশ হয়েছিল। রাজ্যের এক মাত্র প্রতিনিধি তাতে সইও করেননি।’’ কিসের ভিত্তিতে মিড ডে মিলে রাজ্য সরকারের ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি তোলা হচ্ছে সে প্রশ্নও তুলেছেন ব্রাত্য। লিখেছেন, কার্যক্ষেত্রে রাজ্য সরকার ১৮ কোটি ৮০ লক্ষ টাকা বাঁচিয়েছে।সেই সঙ্গেই শিক্ষামন্ত্রীর ঘোষণা, তবে আমরা যে কোনও তদন্তকেই স্বাগত জানাই।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...