Tuesday, April 7, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইএসএলে হারের হ্যাটট্রিক করে শনিবার চেন্নাইয়ান এফসি ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নামছে ইস্টবেঙ্গল। কার্লোস কুয়াদ্রাতের দলকে আবার খেলতে হবে চেন্নাইয়ের মাঠে। ফলে চাপ রয়েছে গোটা দলের উপর। টানা চার হার আটকানোর লড়াই লাল-হলুদের।

২) গত বুধবার ভোরে বিশ্বকাপের যোগ‍্যতা অর্জন পর্বের ম‍্যাচে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা-ব্রাজিল। সেই ম‍্যাচে দর্শকদের ঝামেলার আচ এসে পরে ম‍্যাচের মধ‍্যেও। লিওনেল মেসির সঙ্গেও উত্তপ্ত বাক্যবিনিময় হয়। সেই ম্যাচের পর থেকেই সোশ‍্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষী মন্তব্য পেয়ে চলেছেন বলে অভিযোগ করলেন ব্রাজিলের রদ্রিগো।

৩) বিশ্বকাপ ট্রফি জয়ের পরই একটি ছবি ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। বিতর্ক তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিচেল মার্শ। এবার সেই নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি। বলেন,” আমি ছবিটা দেখে খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্যে গোটা বিশ্বের এত দেশ লড়াই করে।

৪) শেষমেশ অবসরের কথা জানিয়ে দিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্তিনার তারকা ফুটবলার অ‍্যাঞ্জেল ডি মারিয়া। বৃহস্পতিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় ডি মারিয়া জানান, আগামী বছর কোপা আমেরিকায় শেষ বারের মতো দেশের জার্সিতে দেখা যাবে তাঁকে। এরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ডি মারিয়া।

৫) প্রথম টি-২০ ম‍্যাচে অস্ট্রেলিয়া বিরুদ্ধে ২ উইকেটে জয় ভারতীয় দল। এই ম‍্যাচে দুরন্ত ইনিংস খেলেন ঈশান কিষাণ-সূর্যকুমার যাদব। আর এই জয়ে ফিনিশিং টাচ দেন রিঙ্কু সিং। টি-২০ ক্রিকেটে যেন নতুন ফিনিশার হয়ে উঠেছেন তিনি। দলের হয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্সের তরুণ তুর্কী।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...