Saturday, June 27, 2026

শেষ পর্যায়ে থ.মকে গেল উদ্ধা.রকাজ! এবার কী হবে?

Date:

Share post:

উত্তরকাশীর নির্মীয়মান টানেলে (Under construction tunnel in Uttarkashi) আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজে ফের বাধা(Rescue Operation stopped at night)। শেষ ধাপে পৌঁছে গিয়েও আটকে গেল কাজ। শুক্রবার রাতেও সুরঙ্গ থেকে বেরিয়ে আসতে পারলেন না ৪১ জন শ্রমিক। শুক্রবার সকালেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী (CM of Uttarakhand P S Dhami) ইঙ্গিত দিয়েছিলেন, রাতের মধ্যে সুড়ঙ্গের ধসের বাধা পেরিয়ে শ্রমিকদের বাইরে আনা যাবে। সেইমতো মহড়াও দেওয়া হয়েছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে রাতে থমকে গেল কাজ।

৫৭ মিটার ধসের বাধা সরাতে সরাতে ৪৬.৮ মিটার পর্যন্ত পথ অতিক্রম করেছিল খননের যন্ত্র অগার মেশিন। কিন্তু আর এগোনো গেল না, তার আগেই বিগড়ে গেল মেশিন। সূত্রের খবর, যন্ত্রটি যে উঁচু জায়গার উপর রেখে খননের কাজ চালানো হচ্ছিল, সেই জায়গাটিতে ফাটল দেখা দিয়েছে। তার জন্যই ব্যাহত উদ্ধার কাজ। যদিও আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশারদ আর্নল্ড ডিক্স এই সম্পর্কে একটি মন্তব্যও করেননি। তবে আশা করা হচ্ছে সম্ভবত আজই বাইরের আলো দেখবেন দু সপ্তাহ ধরে অন্ধকারে আটকে থাকা টানেলের শ্রমিকরা। চলছে অপেক্ষার কাউন্টডাউন। শাবল, গাঁইতি, কোদালের উপর ভরসা করতে পারেন উদ্ধারকারীরা।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...