Saturday, April 4, 2026

কুলটি স্টেশনে ভ.য়াবহ অ.গ্নিকাণ্ড, রেলের গোডাউন পু.ড়ে ছা.ই!

Date:

Share post:

পশ্চিম বর্ধমান জেলার কুলটি রেল স্টেশনে (Kulti Rail station) আগুন লাগার ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। শনিবার সকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দা, যাত্রী ও স্টেশনের দোকানদাররা আগুন নেভানোর কাজ শুরু করেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল। স্টেশনের তিন নম্বর প্লাটফর্মের ফুট ওভার ব্রিজের নীচে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ব্রিজের নীচে থাকা রেলের গোডাউনে আগুন লাগে বলে জানা গিয়েছে। লেলিহান আগুনের শিখা রেলের ফুট ওভার ব্রিজ পর্যন্ত ছুঁয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান কুলটি থানার পুলিশ (Kulti police) ও আরপিএফ (RPF )কর্মীরা।

 

কুয়াশার ঘোর কাটতে না কাটতেই আগুনের লেলিহান শিখা গ্রাস করল কুলটি রেলস্টেশন চত্বরকে। আতঙ্কে যাত্রীরা। সকাল সাড়ে দশটা নাগাদ দমকলকর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ফলে গোডাউনে থাকা রেলের তার পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। হতাহতের কোনও খবর নেই।

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...