Saturday, April 4, 2026

বাতিল গাড়ি কাটার জন্য এবছরেই চালু হবে রাজ্য স্বীকৃত প্রথম কারখানা

Date:

Share post:

বাতিল হওয়া গাড়ি কাটার জন্য চলতি বছরেই কাজ শুরু করবে রাজ্য সরকারের স্বীকৃত প্রথম কারখানাটি। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ এবং কেন্দ্রের নতুন পরিবহন নীতি অনুসারে ১৫ বছরের উপরের গাড়ি বাতিল করতে হবে। সেই গাড়িগুলি কাটার জন্য হাওড়ার উলুবেড়িয়ায় PPP মডেলে উদ্যোগে ওই কারখানাটি তৈরি করা হয়েছে। যেখানে ২৪ হাজার হালকা ও মাঝারি গাড়ি এবং ১২ হাজার ভারি গাড়ি কাটাই করার পরিকাঠামো তৈরি করা হয়েছে।

পরিবহন দফতর সিদ্ধান্ত অনুযায়ী, এর পর জেলায় জেলায় অন্তত একটি করে এই ধরনের ইউনিট (Unit) তৈরি করা হবে। দশটি জেলায় এই স্ক্র্যাপ ইউনিট (Unit) তৈরির জন্য পরিবহন দফতর আগ্রহী ব্যক্তি বা সংস্থার কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। আবেদনকারী সংস্থার কাছে স্ক্র্যাপ ইউনিট তৈরির জন্য উপযুক্ত জমি থাকতে হবে। পাশাপাশি, রাজ্য সরকারের বেঁধে দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে।

পরিবেশ আদালতের নির্দেশ মেনে ১ এপ্রিল থেকে  ধাপে ধাপে পুরনো গাড়ি বাতিল করার প্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু বাতিল হওয়া গাড়িগুলিকে ভাঙার জন্য প্রয়োজন স্ক্র্যাপ ইউনিট। কিন্তু রাজ্যে স্ক্র্যাপ ইউনিটের সংখ্যা যথেষ্ট নয়। সেই কারণে নতুন কারখানা তৈরিতে উৎসাহ দিতে রাজ্য সরকার একটি নতুন নীতি তৈরি করেছে। পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehashi Chakraborty) জানিয়েছেন, পুরনো বাণিজ্যিক গাড়ি জমা দিলে গাড়ির মালিক বৈধ কাগজ পাবেন। সেই কাগজ দেখিয়ে নির্দিষ্ট রুট পারমিট দিয়ে তিনি পুনরায় নতুন গাড়ি কিনতে পারবেন।

পাশাপাশি পছন্দের নম্বর নেওয়ার ক্ষেত্রে গাড়ি কেনার আগে থেকে আবেদন করা যাবে। নতুন গাড়ি কেনার জন্য কর ছাড়ের মতো কিছু বিশেষ সুবিধা দেওয়ার কথাও ভাবা হচ্ছে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...