Friday, June 26, 2026

সাংবাদিক সৌম্যা খু.নে চার অভিযুক্তের যা.বজ্জীবন কারাদ.ণ্ডের নির্দেশ আদালতের

Date:

Share post:

ঘটনা ২০০৮ সালের। দিনটি ছিল ৩০ সেপ্টেম্বর। দিল্লির বসন্ত বিহারের নেলসন ম্যান্ডেলা রোডে তখন ছিল ২৬ বছর বয়সী সাংবাদিক সৌম্যা বিশ্বনাথনের গাড়ি। তাঁকে গাড়িতেই গুলি করে খুন করা হয়। এরপর কেটে গিয়েছে ১৫ বছর।গত মাসে দিল্লির দায়রা আদালতে এই মামলায় ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল।

এবার দোষী সাব্যস্ত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিল দিল্লির সাকেত আদালত। চার অভিযুক্ত রবি কাপুর, অমিত শুক্ল, বলবীর মালিক, অজয় কুমারকে দুটি ভিন্ন খাতে ২৫ হাজার টাকা ও ১ লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি পঞ্চম অপরাধী অজয় শেঠিকে ৭.৫ লক্ষ টাকা জরিমানা করেছে আদালত। এই অর্থের ৭.২ লক্ষ টাকা দেওয়া হবে নিহত সৌম্যার পরিবারকে। অন্যদিকে বাকি চারজন দোষীকে অতিরিক্ত ১.২ লক্ষ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।শনিবার আদালত জানিয়েছে, যেহেতু এই অপরাধ ‘বিরলের মধ্যে বিরলতম’ নয়, তাই অপরাধীদের ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।
আদালত আরও জানিয়েছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, সৌম্যার মতো তরুণী ও কঠোর পরিশ্রমী এক সাংবাদিককে তাঁর প্রাণ হারাতে হয়েছে। ভারতে যে মহিলাদের কাজে অংশগ্রহণের পরিমাণ কমছে, তার অন্যতম একটি কারণ হল মহিলারা নিগ্রহের শিকার হচ্ছেন।
মেয়ের খুনিদের শাস্তি দিতে দীর্ঘ লড়াই চালিয়ে যাচ্ছেন সৌম্য বিশ্বনাথনের বাবা মা। সৌম্যার মা বলেছেন, ‘দোষীদের মৃত্যুদণ্ডের পক্ষে তিনি নন’, কারণ তিনি চান দোষীরা যাতে সারা জীবনভর যন্ত্রণা পায়।
দোষীদের ধরতে পুলিশকে সবচেয়ে বেশি সাহায্য করেছে হাতের ট্যাটু ও এক পুলিশ কর্মীর চুরি যাওয়া ওয়্যারলেস সেট। পাশাপাশি সিসিটিভি ফুটেজও দোষীদের খুঁজে পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...