Monday, June 1, 2026

পরিবেশবান্ধব ‘সবুজ বাজি’ উৎপাদনের ক্লাস্টার তৈরিতে সাহায্য করবে রাজ্য সরকার

Date:

Share post:

পরিবেশবান্ধব ‘সবুজ বাজি প্রস্তুত, মজুত এবং বিক্রয় সংক্রান্ত নতুন নীতি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের অধীনে আগামী পাঁচ বছরের জন্য এই প্রকল্প কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।প্রকল্পের কাজে নজরদারির জন্য জেলা এবং রাজ্যস্তরে দু’টি পৃথক কমিটি গঠনের কথাও বলা হয়েছে।

নতুন নীতিতে বলা হয়েছে, পরিবেশবান্ধব ‘সবুজ বাজি’ উৎপাদনের জন্য ক্লাস্টার তৈরির ক্ষেত্রে  সাহায্য করবে রাজ্য সরকার। কয়েকদিন আগে মন্ত্রিসভার বৈঠকে এই নীতি অনুমোদনের পরই ক্ষুদ্র ও কুটির শিল্প দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে জানানো হয়েছে, জেলা প্রশাসনের সাহায্যে ক্লাস্টারের জমি চিহ্নিতকরণ এবং পরিকাঠামো উন্নয়নের প্রাথমিক কাজ দফতর করে দেবে। সরকারি ফাঁকা জমি চিহ্নিত করে এমএসএমই দফতরকে ৩০ বছরের জন্য লিজে সবুজ বাজির ক্লাস্টার তৈরি করার কাজে সাহায্য করবেন জেলাশাসকরা ।

যে সমস্ত ব্যবসায়ী নিজেদের কেনা জমিতে ক্লাস্টার তৈরি করার কাজ করবেন, তাঁদের মোট খরচের ৯০ শতাংশ সরকারের তরফে দিয়ে দেওয়া হবে তিনটি কিস্তিতে ভাগ করে। কিস্তির প্রথম টাকা দেওয়া হবে জমি মেরামত, জমির চার দিকে দেওয়াল তোলা এবং ভিতরে রাস্তা তৈরির কাজ শেষ হওয়ার পরে। দ্বিতীয় কিস্তির টাকা মিলবে ক্লাস্টারে বিদ্যুৎ সংযোগ আসা এবং নিকাশি ব্যবস্থা তৈরি হওয়ার পর। তৃতীয় এবং শেষ কিস্তি দেওয়া হবে সংশ্লিষ্ট জমিতে সমস্ত ইউনিট কার্যকর হওয়ার পরে।

এরই পাশাপাশি, নতুন নীতিতে সরকার রাজ্যের সমস্ত বাজি প্রস্তুতকারকের ‘ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট’ বা নিরি-র প্রশিক্ষণের ব্যবস্থা করবে বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ সংক্রান্ত খরচও সরাকরের কোষাগার থেকেই খরচ করা হবে । উৎসবের মরসুমে বিকল্প বাজি বাজার কোথায় বসতে পারে, সেটাও জেলা প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে স্কিমের ঘোষণায় জানানো হয়েছে।কোনও উৎসবের সময় লোকালয় থেকে দূরে কোনও ফাঁকা জায়গায় সাময়িকভাবে বাজি বিক্রির অনুমতি দিতে পারবে জেলা প্রশাসন। জেলা পর্যায়ের বিশেষ কমিটি এই অনুমতি দেবে। নতুন নীতিতে বলা হয়েছে, রাজ্য সরকারের ‘শিল্প সাথী’ পোর্টালে বাজি উৎপাদন, মজুত ও বিক্রির জন্য লাইসেন্স পেতে অনলাইনে আবেদন করা যাবে। উৎপাদকরা ‘বঙ্গশ্রী’ প্রকল্পের অধীনে আর্থিক সুবিধা পাবেন।

Related articles

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...