Thursday, April 2, 2026

নিকাশি জল নিয়ে এবার অন্য ভাবনা পুরসভার! ধোয়া হবে রাস্তা, পরিচর্যা গাছেরও

Date:

Share post:

নিকাশি জল নিয়ে এবার অন্য ভাবনা কলকাতা পুরসভার। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম শনিবার জানিয়েছেন, নিকাশির জল শোধন করে অন্য কাজে লাগাবে পুরসভা। কলকাতা পুরসভার অধিবেশনে নতুন এই প্রযুক্তির অন্তর্ভুক্তির কথা জানিয়েছেন মেয়র পারিষদ (নিকাশি) তারক সিংহও।

কলকাতা পুরসভা সিদ্ধান্ত নিয়েছে, নতুন প্রযুক্তি কাজে লাগিয়ে নিকাশির জল শোধন করে রাস্তা বা গাড়ি ধোয়ার কাজে লাগানো হবে। গাছের পরিচর্যা করতেও তা ব্যবহার করা হতে পারে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা পরীক্ষামূলকভাবে দু’টি জায়গায় এই জল শোধনের কাজ শুরু করছে। একটি হল দক্ষিণ কলকাতার রবীন্দ্র সরোবর। অপরটি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। দুটি জায়গায় জল শোধনের জন্য প্লান্ট বসানো হবে। স্থির হয়েছে, এই প্রকল্পে ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা থেকে পাম্প করে নোংরা জল তোলা হবে। তারপর তা জলাধারে মজুত করা হবে। সেখান থেকে মেশিনের মাধ্যমে জল শোধন করা হবে। তারপর সেই প্লান্ট থেকে পাইপলানের মাধ্যমে আশপাশের ফুটপাত কিংবা পার্কের গাছগাছালিতে জল দেওয়ার ব্যবস্থা করা হবে। পুরসভার গাড়ি, রাস্তা ধোয়া, ফুটপাত ও গাছে জল দেওয়া, বাতাসে জল স্প্রে করা এবং বাগান ও নার্সারি পরিচর্যায় প্রতিদিন ৩ লক্ষ লিটার জল লাগে। এই জলের পুরোটাই নিকাশির জল শোধন করে করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এতদিন পরিশ্রুত পানীয় জল থেকেই খরচ করতে হত। নতুন এই পদ্ধতি সফল হলে পানীয় জল সাশ্রয় হবে।

আরও পড়ুন- বি.ক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর নি.র্বিঘ্নে ভোট মিটল মরুরাজ্যে!

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...