Wednesday, June 24, 2026

ভোট চলাকালীন সমাজমাধ্যমে প্রচার! ফের রাহুলের বি.রুদ্ধে কমিশনে অ.ভিযোগ বিজেপির

Date:

Share post:

টানা কয়েক সপ্তাহের হাই ভোল্টেজ প্রচারের পর শনিবার কড়া নিরাপত্তায় সম্পন্ন হল রাজস্থান বিধানসভার ভোটগ্রহণ পর্ব। ২০০টি আসনের মধ্যে ১৯৯টিতে রাজস্থান বিধানসভার একদফায় ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হল শনিবার। এবার সেই ভোটের দিনই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে নালিশ জানাতে আবার নির্বাচন কমিশনের দরবারে বিজেপি। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও সোশাল মিডিয়ায় ভোটের প্রচার করার অভিযোগ কংগ্রেস নেতার বিরুদ্ধে।

দিন দুই আগেই রাহুলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অন্য একটি অভিযোগে নালিশ করেছিল গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘পনৌতি’ এবং ‘পকেটমার’ বলায় রাহুলের শাস্তির দাবি করেছে বিজেপি। সেই নিয়ে রাহুলের জবাবও তলব করেছে কমিশন। এ বার রাজস্থানে ভোটগ্রহণ চলাকালীন সমাজমাধ্যমে প্রচার চালানোর অভিযোগ এনেছে বিজেপি!

আসলে রাহুল শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন। ওই পোস্টে রাজস্থান ভোটের (Rajasthan Election) জন্য কংগ্রেসের দেওয়া যাবতীয় প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। বিজেপির অভিযোগ, এক্স হ্যান্ডেলে ওই পোস্ট করে নির্বাচনী আচরণবিধি ভেঙেছেন কংগ্রেস সাংসদ। যদিও কংগ্রেস বলছে, রাহুলের সোশাল মিডিয়া পোস্ট মোটেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা নয়। বিজেপি আসলে হারের ভয়ে এসব করছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...