Friday, June 26, 2026

কলকাতা যেন বারাণসীর ঘাট, দশ হাজার প্রদীপ জ্বালিয়ে দেব দীপাবলির গঙ্গা আরতি

Date:

Share post:

বারাণসীর ঘাটের মতো আরতি আগেই শুরু হয়েছিল কলকাতার গঙ্গাপারে। এর সূত্রপাত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বার সেই সঙ্গে যোগ হল দেব দীপাবলি। বাঙালির আনন্দ উদ্‌যাপনের ক্যালেন্ডারে ঢুকে পড়ল আরও একটি উৎসব। রবিবার সন্ধ্যায় দশ হাজারেরও বেশি প্রদীপে সেজে উঠল কলকাতার বাজে কদমতলা ঘাট। সেখানে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেব দীপাবলি’র সূচনা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার মেয়র পরিষদের সদস্যরাও। এ বছর প্রথম হলেও মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন থেকে বাজে কদমতলা ঘাটেই পালিত হবে দেব দীপাবলি।

মুখ্যমন্ত্রীর আরতি বন্দনা নামে এই অনুষ্ঠানের আয়োজন করল কলকাতা পুরসভা। অনুষ্ঠানে সামিল হন কয়েক হাজার মানুষ। কথিত আছে, দেব দীপাবলীর দিন গঙ্গায় স্নান করতে মর্ত্যে আসেন সব দেব-দেবীরা। এই দেব দীপাবলির দিনেই কাশীর ঘাটেই শক্তিশালী ও ভয়ঙ্কর ত্রিপুরাসুরকে বধ করেছিলেন মহাদেব বলে কথিত আছে।লঞ্চে চেপেও বিশেষ গঙ্গা আরতি দেখার হিড়িক পড়ে এদিন। জ্বালানো হয় সবুজ আতসবাজিও।

আগামিকাল সোমবারও চলবে দেব দীপাবলি উদযাপন। আগামিকাল পাঁচটা থেকে সাড়ে আটটা আরতি ছাড়াও রয়েছে নাচ ও ভক্তিগীতির বিশেষ অনুষ্ঠান। বেনারসের ধাঁচে এই অনুষ্ঠান দেখতে বিকেলে বাজা কদমতলা ঘাটে ভিড় জমার সম্ভাবনা।তাই আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে বিশেষ বাহিনীও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...