Saturday, April 4, 2026

অবশেষে জল্পনার অবসান, গুজরাত টাইটান্সেই হার্দিক পান্ডিয়া

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। গুজরাত টাইটান্সেই হার্দিক পান্ডিয়া। হার্দিককে ছাড়ল না গুজরাত। সম্প্রতি জল্পনা ছড়িয়েছিল নিজের পুরোনো দল মুম্বই ইন্ডিয়ান্সে ফিরতে চলেছেন হার্দিক। তবে রবিবার সব জল্পনার অবসান ঘটে। মুম্বই না গুজরাতেই রইলেন হার্দিক।

আইপিএলের নিলামের আগে হার্দিকের থাকা নিয়ে বেশ কয়েকদিন ধরে শুরু হয়েছিল চরম নাটক। গুজরাত কাদের ধরে রেখেছে আর কাদের ছেড়েছে সেই তালিকা দিতে দেরি করছিল। তবে শেষ মুহূর্তে তালিকা পাঠানো হয়। সেখানে দেখা যায়, হার্দিকের নাম ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় সবার শেষে রয়েছে। সাধারণত কোনও দলের অধিনায়কের নাম সবার আগে থাকে। আর এতেই বোঝা যায় শেষ মুহূর্তে হার্দিককে রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুজরাতে পক্ষ থেকে। আইপিএলের নিলামের আগেই জল্পনা শুরু হয়েছিল যে এবার গুজরাত ছেড়ে মুম্বইয়ে ফিরবেন হার্দিক। মুম্বইয়ের হয়েই আইপিএল অভিযান শুরু করেছিলেন হার্দিক। তবে ২০২২ সালে গুজরাত টাইটান্সে যোগ দেন হার্দিক। আর অভিষেকেই গুজরাতকে চ‍্যাম্পিয়ন করেন হার্দিক।

বিশ্বকাপে পাওয়া চোটের জন্য আপাতত খেলতে পারছেন না হার্দিক। তাঁকে হয়তো ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার করাতে হবে। সে ক্ষেত্রে আইপিএলেই আবার মাঠে ফিরবেন তিনি।

আরও পড়ুন:ভারতীয় দল দ্বিতীয় শামি পেয়ে গিয়েছে, বললেন অশ্বিন

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...