Wednesday, June 24, 2026

ইমরানের বিয়ের বৈ.ধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ বুশরার প্রাক্তন স্বামী!

Date:

Share post:

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন বুশরা বিবির (Bushra Bibi) প্রাক্তন স্বামী খাওয়ার ফরিদ মানেকা (Khawar Farid Maneka)। ইমরান এবং বুশরার বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। দম্পতির বিরুদ্ধে ব্যভিচার এবং প্রতারণামূলক বিবাহের অভিযোগ এনে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ঠিক কী অভিযোগ করেছেন মানেকা?

বুশরা বিবির প্রাক্তন স্বামীর দাবি, আইনি বিয়েই হয়নি ইমরান-বুশরার। কেবল লোকদেখানো বিয়ের অনুষ্ঠান হয়েছিল। এমনকি তাঁর সঙ্গে সম্পর্ক থাকাকালীন বুশরা বিবি অবৈধভাবে ইমরানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন বলেও মারাত্মক অভিযোগ করেন তিনি। মানেকা নিজেও দুর্নীতির দায়ে অভিযুক্ত। সম্প্রতি জামিন পেয়েছেন। এরপরই প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের বিরুদ্ধে তাঁর জীবন নষ্ট করা এবং ব্যভিচারের অভিযোগ করেছেন।এই মামলার প্রধান তিন সাক্ষীকে হাজিরার বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানি হবে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...