Friday, April 3, 2026

বল ভেবে খেলতে গিয়ে বো.মার আঘা.তে হাত উ.ড়ল কিশোরের!

Date:

Share post:

বোমা বিস্ফোরণে গুরুতর জখম ১৪ বছরের কিশোর। আজ সকালে দেগঙ্গা থানার (Deganga police station) দক্ষিণ কলসুর গ্রামের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় শাহনাজ তরফদার নামে এক ব্যক্তির জমিতে একটি বস্তায় বেশ কয়েকটি তাজা বোমা রাখা ছিল। সুতলি বাঁধা গোলাকৃতির ওই বোমাগুলিকে বল ভেবে খেলতে যায় কিশোর। সেই সময়ে আচমকা বিস্ফোরণ (Bomb blast) ঘটে। তাতেই তাঁর হাত উড়ে যায়।

দিনমজুর পরিবারের ছেলে ওই কিশোর।গুরুতর আহত অবস্থায় তাঁকে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দ্রুত স্থানান্তরিত করা হয় বারাসত জেলা হাসপাতালে। কে বা কারা বোমা জমায়েত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...