Saturday, April 4, 2026

সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান জমজমাট

Date:

Share post:

ক্যান্সার আক্রান্তের পাশে থাকলেন গৌতম ঘোষ, অদিতি মহসিন, সৌরেন্দ্র-সৌম্যজিৎ। উদ্যোগে সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট।সংস্থার সুবর্ণ জয়ন্তী উদযাপন শুরু হয়েছে।

সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ঠাকুরপুকুর, ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আশার আলোকবর্তিকা, এই বছর গর্বিতভাবে তার সুবর্ণ জয়ন্তী বর্ষ ঘোষণা করেছে৷ এই উপলক্ষে বিজ্ঞান ভিত্তিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সিরিজ সাজিয়েছে এই সংস্থা। যার ফলস্বরূপ ২৪ নভেম্বর  কলকাতার কলামন্দিরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করলেন প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন, সৌরেন্দ্র এবং সৌম্যজিৎ ।

অনুষ্ঠানটি পৌরহিত্য করলেন প্রধান অতিথি হিসেবে  বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।তিনি বলেন, “আমার ভালো লাগছে পঞ্চাশ বছর ধরে এই প্রতিষ্ঠান মানুষের সেবা করে চলেছে।”

অদিতি মহসিনের গাওয়া রবীন্দ্রনাথের গান গুলোর মধ্যে চিরসখা ছেড়ো না, আজ যেমন করে গাইছে আকাশ, আনন্দলোকে মঙ্গলালোকে উল্লেখযোগ্য। সৌরেন্দ্র-সৌম্যজিৎ জুটির কন্ঠে পহেলা নশা, কুছ তো লোগ কহেঙ্গে, লাগ যা গলে উল্লেখযোগ্য। ইন্দ্রানী সেন সৌরেন্দ্র-সৌম্যজিতের সঙ্গে কন্ঠ মেলান তোমার হল শুরু আমার হল সারা রবীন্দ্র সংগীতে।

উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার, অঞ্জন গুপ্ত, অর্ণব গুপ্ত, অলকানন্দা রায়, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখ। অনুষ্ঠানে প্রকাশিত হয় সুবর্ণ জয়ন্তী বর্ষ স্মরণিকা।অনুষ্ঠানের সঞ্চালনা করেন দেবাশিস বসু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...