Saturday, June 27, 2026

অনি.শ্চিত উদ্ধা.র কাজ, সুড়ঙ্গ থেকে বেরোতে আরও একমাস!

Date:

Share post:

মাঝপথে থমকে গেছে উদ্ধার কাজ(Rescue operation)। উত্তরকাশীর সুড়ঙ্গের (Uttarkashi tunnel collapse) ধস সরিয়ে কবে শ্রমিকদের বাইরে আসা সম্ভব হবে তা নিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। খননযন্ত্র ভেঙে যাওয়ার কারণে বিকল্প পথ খুঁজতে শুরু করেছেন উদ্ধারকারীরা। আর সেটা করতে গিয়েই সময় দীর্ঘ হচ্ছে বলে অনুমান বিশেষজ্ঞদের। কত দিনে উদ্ধারকাজ শেষ হবে, নির্দিষ্ট করে তারিখ বলতে পারছেন না আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ দলের প্রধান আর্নল্ড ডিক্সও (Arnold Dix)।

দুসপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নির্মীয়মান সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিককে নিরাপদে বাইরে বের করে আনা সম্ভব হয়নি। বারবার যন্ত্র বিকল হওয়ায় ম্যানুয়াল ড্রিলিং পদ্ধতির দিকে ঝুঁকেছেন উদ্ধারকারীরা, কিন্তু এখনও পর্যন্ত আশা ব্যঞ্জক কোন খবর মেলেনি। আজ সকাল থেকে শাবল-গাঁইতি দিয়েই বাকি অংশ খুঁড়ে ফেলার ভাবনায় রয়েছেন উদ্ধারকারীদের। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সুড়ঙ্গ বিশেষজ্ঞ (International Tunneling Specialist) বলছেন, উদ্ধারকাজ সম্পন্ন হতে আরও এক মাস লেগে যেতে পারে। ডিক্স জানাচ্ছেন, এখন থেকে এক মাসের মধ্যে যে কোনও মুহূর্তেই শ্রমিকরা বাইরের আলো দেখতে পাবেন। তবে সেটা কত তারিখ হবে তা বলা সম্ভব নয়। কিন্তু বড়দিনে যে তাঁরা পরিবারের সঙ্গেই সময় কাটাবেন এ ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। আরও এক মাস? উদ্বেগ বাড়ছে শ্রমিক পরিবারে। হায়দরাবাদ থেকে নতুন যন্ত্র এসেছে। আজ ফের শুরু খোঁড়াখুঁড়ি।

Related articles

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...