Monday, April 6, 2026

জয়নগরে নি.হত অঞ্চল সভাপতির পরিবারের পাশে তৃণমূল, বিরোধীদের তু.লোধনা ফিরহাদের

Date:

Share post:

জয়নগরে খুন হওয়া তৃণমূল নেতা সইফুদ্দিন লস্করের বাড়িতে রবিবার গেলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন, এখানে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় তাহলে পুলিশকে সেটা নিয়ন্ত্রণে আনতে হবে। বিরোধীদের কটাক্ষ করে ফিরহাদ বলেন, ‘কেউ এসে এই এলাকায় উস্কানি দেওয়ার চেষ্টা করলে, এখানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করলে পুলিশকেই তো সামলাতে হবে। ওঁরা তো এখানে ছবি তোলার জন্য আসতে চাইছিলেন। কিন্তু কাজটা তো পুলিশকেই করতে হয়েছে। অপরাধীদের ধরতে হয়েছে পুলিশকে।

উল্লেখ্য, ১৩ নভেম্বর ভোরে গুলি করে খুন করা হয় তৃণমূলের অঞ্চল সভাপতিকে। তারপরই পিটিয়ে খুন করা হয় সন্দেহভাজন সাহাবুদ্দিন লস্করকে। গ্রামবাসীদের রোষের মুখে পুড়িয়ে দেওয়া হয় দলুয়াখাকি গ্রামে একের পর এক বাড়ি। জয়নগরে তৃণমূল নেতা মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শাসক দলের নেতাদের দাবি ছিল এই ঘটনায় যোগ রয়েছে সিপিএম-এর। পুলিশি তৎপরতায় যাদের গ্রেফতার করা হয়, তাদের প্রত্যেকের সঙ্গে সিপিএম যোগ স্পষ্ট হওয়ায়, শাসকদলের অভিযোগে সিলমোহর পড়ে। হাই কোর্টের নির্দেশের পর ইতিমধ্যে গ্রামে পৌঁছেছে ত্রাণসামগ্রী। আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে দলুয়াখাকি।

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...