Saturday, June 20, 2026

শাহি সভার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক বিজেপি নেতা অনুপম

Date:

Share post:

লোকসভা ভোটের আগে একের পর এক বিস্ফোরক মন্তব্যে বঙ্গ বিজেপি নেতাদের প্রবল অস্বস্তিতে ফেলছেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা। এবার ধর্মতলায় অমিত শাহের সভার আগে ফের দলের সাধারণ কর্মী-সমর্থকদের কাছে বার্তা দিয়ে রাজ্য নেতাদের তোপ দাগলেন অনুপম। যা নিয়ে গেরুয়া শিবিরেড অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব তুঙ্গে।

আগামী ২৯ নভেম্বর বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির জনসভা। প্রধান বক্তা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বেসুরো অনুপম তাল কাটছেন সভারই।

অনুপম ফের একবার ফেসবুক লাইভ করে কার্যত ‘বিদ্রোহ’ ঘোষণা করে দিলেন রাজ্যে নেতাদের বিরুদ্ধে। ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘প্রচুর বাধান সম্মুখীন হচ্ছি, চোর তৃণমূল ও চোর বিজেপি দুটোই শত্রু, ঘরে বাইরে আমার শত্রু, তাই আমার রিস্ক বেশি।’ একইসঙ্গে তাঁর বিস্ফোরক অভিযোগ, পার্টিতে ধান্দাবাজ রয়েছে, একদিকে পদাধিকারী আর অন্যদিকে রাতে তৃণমূলের সঙ্গে বৈঠক হচ্ছে।

অনুপমের আরও অভিযোগ, অযোগ্য নেতাদের জন্যেই বহু কর্মী অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছে। দলের কয়েকজনকে তৃণমূলের সঙ্গে সেটিং করে চলা লোক বলেও ব্যাখ্যা করেন অনুপম। যোগ্য না হলেও স্তাবক ও কাছের লোকদের জেলা সভাপতি করা হচ্ছে। লোকসভা ভোটে টিকিট দেওয়ার ক্ষেত্রেও যোগ্যতাকে গুরুত্ব না দিয়ে কাছের মানুষকে টিকিট দেওয়ার চেষ্টা করবে। সংগঠন নিয়ে রাজ্য নেতৃত্ব এতদিন ফুলিয়ে ফাঁপিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছে।

শাহি সভায় আমন্ত্রণ না পাওয়া নিয়ে বিজেপির কেন্দ্রীয় সম্পাদকের অভিযোগ, ‘বঙ্গ বিজেপি সাধারণত আমাকে এভাবেই এড়িয়ে চলে। উচ্চ নেতৃত্ব এলে সভায় থাকার ইচ্ছা থাকে সকলেরই। আমায় সেখানে ডাকা হয় না।’

আরও পড়ুন:ই.জরায়েল-হা.মাস যু.দ্ধবিরতিতে ২০ বছর পর গা.জায় নেতানিয়াহু!

 

 

 

 

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...