Saturday, June 20, 2026

ই.জরায়েল-হা.মাস যু.দ্ধবিরতিতে ২০ বছর পর গা.জায় নেতানিয়াহু!

Date:

Share post:

২০ বছরে গাজায় পা দেননি ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী। ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি চলার মাঝেই রবিবার গাজায় যান নেতানিয়াহু। কথা বলেন সেখানকার ইজরায়েলি সেনা আধিকারিকদের সঙ্গে। চলতি সামরিক পরিস্থিতিতে তাঁর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

গাজার মাটিতে দাঁড়িয়েই প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠনটিকে হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, জয় না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে। তিনি বলেছেন, কোনও কিছুই আমাদের আটকে রাখতে পারবে না। কারণ আমরা বুঝতে পেরেছি যে, আমাদের কাছে শক্তি আছে, ইচ্ছা আছে, অঙ্গীকার আছে। তাই যুদ্ধে যে লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি, তাতে আমরা সফল হবই।

এদিকে সাময়িক যুদ্ধবিরতির তৃতীয় দিনে গতকাল রবিবার গাজা উপত্যকা থেকে আরও ১৭ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এর মধ্যে ৪ বছর বয়সী এক মার্কিন শিশুও আছে। একই দিন ৩৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইজরায়েল।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস বলেছে, গতকাল তারা ১৩ জন ইজরায়েলি, ৩ জন থাই এবং ১ জন রুশ নাগরিককে হস্তান্তর করেছে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেডক্রস বলেছে, গাজা থেকে মুক্তি পাওয়া ১৭ জিম্মিকে তারা সফলভাবে স্থানান্তর করেছে।

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...