Tuesday, June 23, 2026

সাধের পোষ্যকে বাঁচাতে গিয়ে দু.র্ঘটনা! শহরের বহুতল থেকে পড়ে মৃ.ত্যু মহিলার

Date:

Share post:

বড় সাধের ছিল বাড়ির পোষা বিড়ালটি (Cat)। আর আদরের পোষ্যকে বাঁচাতে গিয়েই মর্মান্তিক পরিণতি এক মহিলার (Woman)। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম অঞ্জনা দাস (Anjana Das)। বয়স ৩৫ বছর। সোমবার সকালে এমনই মর্মান্তিক ঘটনার সাক্ষী টালিগঞ্জের (Tollygaunge) ৭০, লেক অ্যাভিনিউ। স্থানীয় সূত্রে খবর, এদিন বাড়ির সকলের চোখ এড়িয়ে আটতলার কার্নিশে চলে যায় বিড়ালটি। আর সেখান থেকে তাকে প্রাণে বাঁচাতে গিয়েই টাল সামলাতে না পেরে আটতলা থেকে পা ফসকে একেবারে নীচে পড়ে যান মহিলা। দুর্ঘটনার জেরে সঙ্গেসঙ্গেই মৃত্যু হয় মহিলার। তবে দক্ষিণ কলকাতার অভিজাত বহুতল আবাসনে এমন দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, লেক অ্যাভিনিউর ফ্ল্যাটে মায়ের সঙ্গেই থাকতেন অঞ্জনা। স্বামীর সঙ্গে বর্তমানে তাঁর বিবাহ বিচ্ছেদ মামলা চলছিল। মাস দেড়েক ধরে একটি বিড়াল পুষেছিলেন অঞ্জনা। সোমবার সকালে সেই বিড়াল খেলতে খেলতে সোজা ছাদে উঠে যায়। এরপরই খেলতে খেলতেই সে ছাদ থেকে কার্নিশে নেমে পড়ে। এরপর বিষয়টি নজরে আসতেই সাধের বিড়ালকে বাঁচাতে অঞ্জনা নিজেও কার্নিশে নামতে গেলে ঘটে যায় দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

বহুতলের আবাসিকেরা জানিয়েছেন, সোমবার বিপজ্জনকভাবেই বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন ওই মহিলা। এরপর আচমকাই নিয়ন্ত্রণ হারান তিনি। আটতলা থেকে পড়ে যান নীচে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

 

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...