Thursday, April 9, 2026

নিজ্জর হত্যা ইস্যুতে কানাডার সঙ্গে মত বিনিময় নয়: বার্তা ভারতীয় রাষ্ট্রদূতের

Date:

Share post:

খালিস্তানি জঙ্গি গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রের তদন্তে আমেরিকাকে সহযোগিতা করবে ভারত। তবে আমেরিকার সঙ্গে তদন্তে সহযোগিতা করা হলেও কানাডায় নিহত খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের তরফে কোনও সহযোগিতা করা হবে না। সম্প্রতি কানাডার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অট্টোয়ার (কানাডা) ভারতীয় রাষ্ট্রদূত সঞ্জয় কুমার ভর্মা এমনটাই জানিয়েছেন।

কানাডার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় কুমার ভর্মা জানান, গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্রে আমেরিকার তরফে যে তদন্ত করা হচ্ছে তাতে সহযোগিতা করছে ভারত সরকার। কিন্তু খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার বিষয়ে কানাডা সরকারের সঙ্গে ভারতের তরফে সহযোগিতা করা হচ্ছে না উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে। নির্জ্জর খুনের বিষয়ে কানাডার জাতীয় নিরাপত্তা প্রধান তেমন কোনও তথ্য প্রকাশ করতে পারছেন না। সম্প্রতি কানাডার জাতীয় নিরাপত্তা প্রধান যখন ভারত সফরে যান, সেই সময়ও তিনি নির্জ্জর খুনে কোনও তথ্য প্রকাশ করতে পারেননি। যার জেরেই নির্জ্জর খুনে ভারতের তরফে কোনওরকম সহযোগিতা কানাডা সরকার পাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে বৈদেশিক সম্পর্কে ভারতের অন্যতম মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে খালিস্তানি ইস্যু। প্রথমে কানাডায় খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যা, এরপর আমেরিকায় শিখ ফর জাস্টিস (খালিস্তানি জঙ্গি সংগঠন) গ্রুপের প্রধান গুরপতওয়াত সিং পান্নুনকে খুনের ষড়যন্ত্র। এই দুই ঘটনায় ভারতের গুপ্তচর সংস্থার বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। যদিও দুই ক্ষেত্রেই সব অভিযোগ অস্বীকার করেছে ভারত। কানাডা সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এই খুনে ভারতের যোগ থাকলে প্রমাণ দেওয়া হোক। তবে এখনও পর্যন্ত ভারত যোগের কোনও প্রমাণ না মেলায় কানাডাকে তদন্তে সহযোগিতা করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন কানাডার ভারতীয় রাষ্ট্রদূত।

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...