Monday, March 30, 2026

ভারতীয় সংবিধান নিয়ে কুরুচিকর পোস্ট, গ্রেফতার নয়ডার যুবক

Date:

Share post:

ভারতীয় সংবিধান(Indian Constitution) অবমাননার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ(Delhi Police)। রবিবার ছিল সংবিধান দিবস। সেদিনই সোশ্যাল মিডিয়ায় দেশের সংবিধান নিয়ে কুরুচিকর পোস্ট করেন বছর একুশের ভানু আলিয়াস জিয়াস। যার জেরেই গ্রেটার নয়ডার বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

সোশ্যাল মিডিয়ায় দেশের সংবিধান নিয়ে কুরুচিকর পোস্ট নজরে আসার পর স্থানীয় জার্চা থানায় ভানু আলিয়াস জিয়াসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই এফআইআর দায়ের করে পুলিশ। পরে যুবককে গ্রেপ্তার করা হয়। ৩৫৪ (ইচ্ছাকৃতভাবে এলাকার শান্তিভঙ্গের চেষ্টা) এবং ৬৭ (তথ্য প্রযুক্তি আইন) ধারায় মামলা দায়ের হয়েছে ভানুর বিরুদ্ধে। জার্চা থানার পুলিশ আধিকারিক সুনীল কুমার জানান, রবিবার সোশাল মিডিয়ায় সংবিধান নিয়ে অবমাননার পোস্ট করেন অভিযুক্ত। ওই পোস্ট ভাইরাল হয়। অনেকেই যার বিরোধীতা করেন। ওই যুবক কোন উদ্দেশ্যে এই কাজ করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। টানা জেরা করা হচ্ছে ভানু আলিয়াস জিয়াসকে। আজ বা কালের মধ্যেই তাঁকে আদালতে পেশ করা হবে।

Related articles

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...

বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত: দুদিন রাজ্যে দুর্যোগের পূর্বাভাস

নতুন করে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে ফের একবার দুর্যোগের মুখে বাংলা। ঝঞ্ঝা রেখা বিহার থেকে উত্তরপূর্বে মেঘালয় পর্যন্ত বিস্তৃত।...