Thursday, June 11, 2026

রেশন দোকানের ওজনে কা.রচুপি ধরতে নতুন যন্ত্র বসাচ্ছে খাদ্য দফতর

Date:

Share post:

রেশন দোকানের ওজন নিয়ে অভিযোগ নতুন নয়।এবার সেই বিষয়টি নিয়ে কড়া মনোভাব নিল খাদ্য দফতর।এবার ওজনে কারচুপি ধরবে আর এক ‘ওজনযন্ত্র’। ডিসেম্বর থেকেই সেই কারচুপি ধরার বৈদ্যুতিন ওজনযন্ত্র সক্রিয় করে দেওয়া হবে সব রেশন দোকানে।‘ওয়েয়িং স্কেল’ নামে এই যন্ত্র ইতিমধ্যেই ২০ হাজারের মধ্যে ১৮ হাজার রেশন দোকানে বসিয়ে দিয়েছে খাদ‌্য দফতর।জানা গিয়েছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই সব দোকানে সেই যন্ত্র বসানোর কাজ শেষ হয়ে যাবে। তার পরই তাদের সক্রিয় করে দেওয়া হবে।

চলতি বছরে বায়োমেট্রিকের প্রয়োজনে আধার কার্ড নম্বর আপডেট করার পাশাপাশি হাতের আঙুলের ছাপ মিলিয়ে নেওয়ার কাজ শুরু করে খাদ‌্য দফতর।এরপরেও সমস‌্যা হচ্ছিল। হাতের আঙুলের ছাপ না মেলাতে পারায় গ্রাহকের পরিচিতি নিয়ে সমস‌্যা হচ্ছিল। তার পরই চোখের মণি মিলিয়ে দেখার জন‌্য আইরিশ স্ক‌্যানার পদ্ধতি আসে রেশন দোকানে। বছরের শুরুর দিকেই সেই পদ্ধতিতে গ্রাহকের পরিচিতি মিলিয়ে দেখার সঙ্গে সঙ্গে আগামিদিনে ‘ওয়েয়িং স্কেল’-কে সামনে আনার কথা জানিয়ে দেওয়া হয়েছিল।

পুজোর আগে থেকে রাজ‌্যজুড়ে সেই কাজ শুরু হয়। গ্রাহকপিছু বরাদ্দ আর আর গ্রাহক কত রেশন পাচ্ছেন এই হিসাব নিখুঁতভাবে মেলাতেই ওয়েয়িং স্কেলের ব‌্যবহার শুরু করতে চলেছে খাদ‌্য দফতর।

বহু রেশন ডিলারের বিরুদ্ধে নানা সময় অভিযোগ ওঠে রেশনে কারচুপির। বরাদ্দ অনুযায়ী রেশন মিলছে না বলে অভিযোগ করেন গ্রাহকরা। সেই কারণেই ‘ওয়েয়িং স্কেল’-এর ব‌্যবহার শুরু হতে চলেছে রেশন দোকানগুলিতে। গ্রাহকের নামে বরাদ্দ রেশন নিখুঁতভাবে ওজন যন্ত্রে না তোলা পর্যন্ত ‘ওয়েয়িং স্কেল’ তার হিসাব মেলাতে পারবে না। ফলে রেশন বণ্টন প্রক্রিয়াই সম্পন্ন হবে না।

খাদ‌্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, “গ্রাহকদের অভিযোগ যদি সত্যি হয়, তাঁদের উচিত রেশন দোকানে দাঁড়িয়েই তার প্রতিবাদ করা। তার জন‌্য দপ্তর যা বরাদ্দ করছে, তিনি তার কম নেবেন কেন?”

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...