Saturday, May 23, 2026

মোদিরাজ্যে প্রবল বর্ষণ! ব.জ্রপাতে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা

Date:

Share post:

অসময়ে বৃষ্টির (Sudden Rain) জেরে বড় অঘটন মোদিরাজ্য গুজরাটে (Gujrat)। বজ্রাঘাতের (Thunderstorm) জেরে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। এছাড়া বিস্তীর্ণ এলাকা জুড়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে বলে সূত্রের খবর। পুলিশ সূত্রে খবর, আচমকা বজ্রপাতের জেরে গুজরাটের ১৩ জেলায় মোট ২৪ জন মারা গিয়েছেন। পাশাপাশি অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তবে এদিন ডবল ইঞ্জিন শাসিত রাজ্যে দুর্ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে সোমবার সাফ জানানো হয়েছে, এদিন গুজরাটের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ কমলেও দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্রের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে৷ পাশাপাশি গুজরাট প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজ্যের ২৫২টি ব্লকের মধ্যে ২৩৪টি ব্লকেই রবিবার বৃষ্টি হয়েছে৷ সুরাট, সুরেন্দ্রনগর, খেড়া, তাপি, ভারুচ এবং আমরেলির মতো জেলাগুলিতে মাত্র ১৬ ঘণ্টার মধ্যে ৫০ থেকে ১১৭ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে বলে খবর। এক্স হ্যান্ডেলে শাহ লেখেন, খারাপ আবহাওয়া ও বজ্রপাতের কারণে গুজরাটে বহু মানুষের মৃত্যুর খবরে আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

 

 

 

 

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...