Friday, April 3, 2026

চি.ন্তা বাড়াচ্ছে নিম্নচাপ! বুধবার থেকেই রাজ্যে হাওয়া বদলের পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

Share post:

সোমবার সপ্তাহের শুরুতেই ফের বাংলায় নিম্নচাপ কাঁটা। বছর শেষ মাসের কাছাকাছি চলে এলেও এখনও শীত (Winter) অনেকটাই দূরে। তবে নতুন সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া (Weather)? নিম্নচাপের জেরে কোন কোন জেলায় বৃষ্টি (Rain) হতে পারে? মৌসম ভবনের তরফে জারি করা বিবৃতি অনুযায়ী, সোমবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপ আগামী বুধবার (২৮ নভেম্বর) দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।

নিম্নচাপের জেরে আগামী পাঁচ থেকে সাত দিন রাজ্যে তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ২৯ তারিখ নিম্নচাপের সম্ভাবনা থাকলেও আগামী দু-তিনদিন হাওয়া বদলের এখনই কোনও সম্ভাবনা নেই। কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাই শুষ্ক থাকবে। মাঝ সপ্তাহে নিম্নচাপের প্রভাব মূলত উপকূলবর্তী এলাকায় পড়তে পারে বলে খবর।

এছাড়াও কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। তবে এই নিম্নচাপের জেরে শীতের আমেজে ব্যঘাত ঘটতে পারে। এই মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সেখানে বজায় থাকবে ঠাণ্ডা।

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...