Saturday, June 13, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের ম‍্যাচে ওড়িশা এফসির মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। সেই ম‍্যাচে ওড়িশার কাছে ২-৫ গোলে হারে সবুজ-মেরুন। আর ম‍্যাচ হারতেই কার্যত এএফসি কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় বাগান ব্রিগেড।

২) অবশেষে সব নাটক শেষ। গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন হার্দিক পান্ডিয়া। এমনটাই জানিয়ে দেওয়া হল গুজরাত টাইটান্সের পক্ষ থেকে। হার্দিক সরতেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল গুজরাত। গুজরাতে নতুন অধিনায়ক হলেন শুভমন গিল।

৩) অধিনায়কের নাম ঘোষণা করল গুজরাত টাইটান্স। গুজরাতের নতুন অধিনায়ক হলেন শুভমন গিল। আপাতত ২০২৪ সালের জন্য শুভমনকে অধিনায়ক করা হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে খুশি শুভমন গিল। নতুন দায়িত্ব পেয়ে শুভমন বলেন, গুজরাতের মতো দলের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত।

৪) গুজরাত টাইটান্স ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন হার্দিক। মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ার পরে নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন হার্দিক। সেখানে ক‍্যাপশনে লেখেন, অনেক ভালো ভালো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। মুম্বই, ওয়াংখেড়ে, পল্টন। ফিরে খুব ভাল লাগছে।

৫) হঠাৎ কি হলো বিরাট কোহলির। নাকের উপর লাগানো রয়েছে ব্যান্ড-এইড। শুধু তা-ই নয়, কপালে ও ডান দিকের গালে কাটার দাগ রয়েছে। যদিও সে নিয়ে কিছু বলেননি বিরাট। তবে সেই ছবিতে দেখা গিয়েছে এক গাল হাসির সঙ্গে বাঁ হাত তুলে ভিকট্রি চিহ্নে বিরাট। যা দেখে বোঝাই যাচ্ছে কোন বিজ্ঞাপন কারণের এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়েছেন কোহলি।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

 

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...