Friday, June 26, 2026

কীভাবে শ্রমিকদের বাইরে আনার পরিকল্পনা?

Date:

Share post:

রুদ্ধশ্বাস ১৭ দিন পর, মঙ্গলবার সন্ধেতে উত্তরকাশীর সুড়ঙ্গের অন্ধকূপ থেকে শ্রমিকদের উদ্ধারের আশার আলো দেখা যাচ্ছে। তিন-তিনবার ড্রিল মেশিন ভেঙে থমকে গিয়েছে এই উদ্ধার অভিযান।শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ইঁদুরের মতো গর্ত খুঁড়ে শ্রমিকদের কাছে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারীরা। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্য দিয়ে শ্রমিকদের উদ্ধারের জন্য পাইপ বসানোর কাজ সম্পূর্ণ হয়েছে। পাইপটি ৮.৫ মিটার চওড়া।তার মধ্য দিয়ে একজন করেই বের হতে পারবেন।

পাইপ বসানো সম্পূর্ণ হওযার পর, কীভাবে শ্রমিকদের বাইরে আনার পরিকল্পনা করেছেন উদ্ধারকারীরা? শ্রমিকদের বাইরে আনার পর, উদ্ধাকারীদের পরবর্তী পদক্ষেপই বা কী হতে চলেছে? জেনে নিন এক নিমেষে।
৮.৫ মিটার প্রশস্ত পাইপটি দিয়ে একেকজন করে শ্রমিকদের বাইরে বের করে আনার পরিকল্পনা করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। চাকা লাগানো স্ট্রেচারে শুইয়ে দড়ি দিয়ে পাইপ-পথ ধরে তাঁদের টেনে বের করা হবে। এনডিআরএফ-এর ডিজি জানিয়েছেন, ৮.৫ মিটার প্রশস্ত পাইপটি একজন করে শ্রমিকের বের হওয়ার জন্য যথেষ্ট চওড়া। তবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা শ্রমিকদের পক্ষে তা সম্ভব নয়। তাই, চাকা লাগানো স্ট্রেচারই ভরসা।
প্রথমে এনডিআরএফ-এর সদস্যরা পাইপের ভিতর দিয়ে আটকে থাকা শ্রমিকদের কাছে যাবেন। তাঁদের সঙ্গে ভিতরে যাওয়ার কথা এক চিকিৎসকেরও।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...