Tuesday, June 23, 2026

লোনের টাকা আদায় করতে যাওয়াই কা.ল! হাঁ.সুয়ার কো.পে ম.র্মান্তিক প.রিণতি ব্যাঙ্ক কর্মীর

Date:

Share post:

পেশায় ব্যাঙ্ককর্মী (Bank Staff)। লোনের (Loan) টাকা আদায় করতেই গিয়েছিলেন গ্রাহকের বাড়িতে। আর সেখানেই মর্মান্তিক পরিণতি ওই কর্মীর। পুলিশ সূত্রে খবর, লোনের কিস্তির টাকা আনতে গিয়ে ফেরার সময় ধারালো অস্ত্র দিয়ে এজেন্টকে খুনের অভিযোগ ওঠে। মুর্শিদাবাদ বেলডাঙ্গা থানার নওপুকুরিয়ার ঘটনা। মৃত ওই বেসরকারি ব্যাঙ্ক কর্মীর নাম জাহাঙ্গির আলম (Jahangir Alam)। মুর্শিদাবাদের (Murshidabad) সাগর পাড়া থানা এলাকার বাসিন্দা তিনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকাল সাড়ে চারটে নাগাদ নওপুকুরিয়ায় নিমেশ ঘোষের বাড়িতে কিস্তির টাকা আনতে গিয়েছিলেন জাহাঙ্গির। তবে সে সময়ে তিনি হাতে না পেয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলে ফিরে আসছিলেন তিনি। অভিযোগ, ফেরার সময়েই তাঁর উপর পথে হামলা চালান নিমেশ ঘোষ। পিছন থেকে একেবারে ব্যাঙ্ক কর্মীর গলায় হাঁসুয়ার কোপ দিয়ে বসেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন জাহাঙ্গির। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গিরকে উদ্ধার করে বেলডাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইতিমধ্যে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক নিমেশ। অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

 

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...