Saturday, March 14, 2026

ডিসেম্বরেই জীবনের নয়া ইনিংস শুরু করছেন সৌরভ! পাত্রীকে চেনেন?

Date:

Share post:

সোমবারই অনেকটা রাখঢাক রেখেই জীবনের নতুন ইনিংস শুরু করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) এবং সঙ্গীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী (Piya Chakraborty)। একেবারে সাদামাটা পরিবার ও হাতেগোনা কয়েকজন কাছের মানুষদের উপস্থিতিতে আইনি বিয়ে সারলেন পরম ও পিয়া। তবে এই খবরের রেশ কাটতে না কাটতেই টলিপাড়ায় (Tollywood) ফের খুশির খবর। পরম-পিয়ার পর এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের আরও এক জুটি সৌরভ দাস (Saurav Das) এবং দর্শনা বণিক (Darshana Banik)। আগামী ১৫ ডিসেম্বরই জীবনের নয়া ইনিংস শুরু করতে চলেছেন তাঁরা।

তবে বেশ কয়েকদিন ধরেই সৌরভ এবং দর্শনার কেমিস্ট্রির কথা টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল। আর আগামী মাসেই পাকাপাকিভাবে চার হাত এক হতে চলেছে সৌরভ-দর্শনার। কিন্তু আচমকা তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র পেয়ে রীতিমতো চমকেই গিয়েছেন অনেকেই। ‘মন্টু পাইলট’ ওয়েব সিরিজ করে আর পিছনে তাকাতে হয়নি অভিনেতাকে। সৌরভ এখন ওটিটি-র ব্যস্ত অভিনেতা। বেশ কিছু জনপ্রিয় সিরিজে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘অন্তরমহল’।

অন্যদিকে, দর্শনা ইতিমধ্যেই টলিউড, বলিউড সহ দক্ষিণের বেশ কিছু ছবি করে ফেলেছেন। সম্প্রতি শোনা গিয়েছিল, তাঁরা একসঙ্গে একটি সিরিজেও অভিনয়ও করবেন। তবে আপাতত দুজনেই বিয়ে নিয়ে কিছুটা হলেও ব্যস্ত। তবে সবকিছু সামলে শুটিংয়ের কাজও সামলাচ্ছেন সৌরভ-দর্শনা।

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...