Tuesday, March 17, 2026

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচে নামছে ভারতীয় দল, সিরিজ দখল লক্ষ‍্য টিম ইন্ডিয়ার

Date:

Share post:

আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল। পাঁচ ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে সূর্যকুমার যাদবের দল। আজ ম‍্যাচ জিতে সিরিজ জয়ই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার।

ভারত দুটি ম্যাচ জিতে ২-০-তে এগিয়ে রয়েছে। মঙ্গলবার জিতলে সিরিজ ভারতের দখলে এসে যাবে। টি-২০ সিরিজের বাকি দুই ম্যাচ নিয়মরক্ষার হয়ে যাবে। তবে অস্ট্রেলিয়া আগের ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে খেলিয়েছে। না জিতলেও এতে একটা বার্তা স্পষ্ট, অজিরা এই সিরিজের হাল ছাড়তে নারাজ। বিশ্বকাপের পর এক সপ্তাহের ছুটি কাটিয়ে পরের ম্যাচে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। তিনি ফিরলে প্রথম এগারোয় একটা পরিবর্তন হবে। সহ-অধিনায়কের দায়িত্বও ঋতুরাজের হাত থেকে চলে আসবে তাঁর উপর। শ্রেয়স দলে ফেরায় চাপ বাড়ছে তিলক ভার্মার। তিনি যদি তৃতীয় ম্যাচে খেলার সুযোগ পান, তাহলে তাঁর জন্য এটা শেষ সুযোগ হতে পারে। কারণ শ্রেয়স এসে গেলে তিলকের জায়গাতেই হয়তো তিনি খেলবেন।

বর্ষাপাড়া স্টেডিয়ামে ৪০ হাজার লোক ধরে। ফলে প্রবল জনসমর্থন নিয়ে সূর্যরা মঙ্গলবার মাঠে নামবেন। আর এই মাঠে যেহেতু অনেক রান হয়, তাই যাঁরা খেলা দেখতে আসবেন তাঁরা ম্যাচ উপভোগ করতে পারবেন। আগের ম্যাচের সেরা যশস্বী জসওয়াল বলেছেন, তিনি সাহসী ক্রিকেটই চালিয়ে যাবেন। কোচ ও অধিনায়ক তাঁকে সেভাবে খেলার স্বাধীনতা দিয়েছেন।

অস্ট্রেলিয়ার ক্ষেত্রে বড় সমস্যা হয়েছে এটাই যে, ম্যাক্সওয়েল, স্মিথ, স্টয়নিস ও জাম্পার মতো ক্রিকেটাররা ৯ সপ্তাহ ধরে ভারতে পড়ে রয়েছেন। ফলে তাঁদের মধ্যে ক্লান্তি আসতে বাধ্য।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

অবসরপ্রাপ্ত আধিকারিকদের পুনর্নিয়োগের খতিয়ান চাইল কমিশন

অবসরের পর পুনরায় নিয়োগ পাওয়া আধিকারিকদের নিয়ে বিতর্কের আবহেই রাজ্যের কাছে বিস্তারিত তথ্য তলব করল নির্বাচন কমিশন। নবান্ন...

সংগঠনেই আস্থা: নয় জেলায় জেলা পরিষদ সভাধিপতিরাই তৃণমূলের প্রার্থী

জনসংযোগ ও মানুষের উন্নয়নের নীতিতে যেখানে আসন্ন বিধানসভা নির্বাচনে গত বিধানসভা নির্বাচনের থেকেও বেশি আসনে জয়ের পরিকল্পনা করেছে...

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...