Saturday, February 28, 2026

শাহি সভার আগেই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব তৃণমূল, অমিত শাহকে ৫১ হাজার চিঠি

Date:

Share post:

বুধবার ধর্মতলায় বিজেপির সভার প্রধান বক্তা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর শাহি সভার ঠিক আগে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা, বেকারত্ব সহ বিভিন্ন ইস্যুতে অমিত শাহকে ৫১ হাজার চিঠি দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষ ও ছাত্র সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে এদিন সকাল সকালেই সোশ্যাল মিডিয়ায় এই চিঠি রাজ্যের বিভিন্ন ব্লক থেকে পোস্ট করতে শুরু করেছে তৃণমূল ছাত্র-যুব নেতৃত্ব।

এরপর আগামিকাল, বৃহস্পতিবার সমস্ত ব্লক থেকে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের দফতরে চিঠি পাঠাবে তৃণমূল। প্রথমে সেইসব চিঠির ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় বঙ্গ বিজেপি ও অমিত শাহকে ট্যাগ করে পোস্ট করা হবে। এরপর সেগুলি স্বরাষ্ট্রমন্ত্রীর দিল্লির ঠিকানায় পাঠানো হবে।

 

১০০ দিনের কাজের বকেয়া টাকা আটকে রাখা থেকে শুরু করে আবাস যোজনার টাকা না দেওয়া, মূল্যবৃদ্ধি থেকে বেকারত্ব সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়েই অমিত শাহকে এই চিঠি দেওয়া হবে।

আরও পড়ুন:কেন্দ্রীয় ব.ঞ্চনার প্রতি.বাদে কালো পোশাকে বিধানসভায় তৃণমূল বিধায়করা!

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...