Tuesday, June 23, 2026

কেন্দ্রীয় ব.ঞ্চনার প্রতি.বাদে কালো পোশাকে বিধানসভায় তৃণমূল বিধায়করা!

Date:

Share post:

তৃণমূল কংগ্রেসের (TMC ) বিশেষ অধিবেদন থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে দলের আন্দোলনে নামার কথা জানিয়েছিলেন। নেত্রীর কথামতোই পূর্বনির্ধারিত সূচি মেনে আজ সকাল থেকেই বিধানসভার শীতকালীন অধিবেশনে কালো পোশাকে হাজির হন তৃণমূল কংগ্রেসের বিধায়করা (TMC MLA)। গতকাল থেকে শুরু হওয়া কর্মসূচির অংশ হিসেবে আজও আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসে কেন্দ্রের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। আজ সকাল থেকেই রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh), সেচমন্ত্রী পার্থ ভৌমিকদের (Partha Bhowmik) কালো শার্ট বা পাঞ্জাবী পরে বিধানসভায় আসতে দেখা যায়। এদিন বিধানসভায় শাসক দলের উপমুখ্য সচেতক তাপস রায় (Tapas Roy) সাংবাদিকদের বলেন, দেশজুড়ে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। বাংলার মানুষ এর আগেও বহিরাগতদের শিক্ষা দিয়েছে এবারেও তাই হবে। ভোটের আগে শাহি সফর নিয়ে তাপসের কটাক্ষ, গত দুবছর ধরে যেভাবে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে, তাতে প্রতিহিংসামূলক রাজনীতির ছবি স্পষ্ট। বাংলার খেটে খাওয়া মানুষের চোখের জল কি দেখতে পান না অমিত শাহ- নরেন্দ্র মোদিরা?

কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আজও আম্বেদকর মূর্তির সামনে অবস্থানে বসছেন তৃণমূলের মন্ত্রী ও বিধায়করা। গতকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ৩০ তারিখ অবধি এই চলবে। কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা ও কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে স্লোগান দিয়ে চলছে এই কর্মসূচি। দলের সব শীর্ষ নেতারা হাজির রয়েছেন। রাজ্যের কৃষি তথা পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, পরিস্থিত অনুযায়ী সব ঠিক হয়। বঙ্গ বিজেপির নেতাদের কথায়, কেন্দ্র টাকা আটকে রাখছে। তাই এই কালো পোশাক পরে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধে লড়াই। এটাই কালা দিবস। যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের তরফে অমিত শাহকে খোলা চিঠি দেওয়া হচ্ছে যা সোশ্যাল মিডিয়ার পোস্ট করা হবে। প্রায় ৫১ হাজার চিঠি দেওয়া হবে।

Related articles

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...